মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২, ২:৩৪ দুপুর
মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যাওয়া আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

নুরুল আমিন (৬৪) নামের ওই হজযাত্রী নোয়াখালীর বাসিন্দা ছিলেন। মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার ৭২৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১২ হাজার ৩৩৯ জন।

এন-কে

Feb2
Feb2