খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ার্সের সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ
মায়ার্সের সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

দিনের প্রথম সেশনটা ছিল খুব আশা জাগানিয়া। মেহেদী হাসান মিরাজ-খালেদ আহমেদরা মিলে নাড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। কিন্তু এই স্বস্তি দিনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরের দুই সেশনে একাই বাংলাদেশ দলকে শাসন করেন কাইল মায়ার্স। সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হতাশায় ডোবান মায়ার্স।

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৪০ রান। দিন শেষে উইকেটে ১২৬ রানে অপরাজিত আছেন সেঞ্চুরিয়ান মায়ার্স। তাঁর সঙ্গে ২৬ রানে অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা।

আজ দিনের দ্বিতীয় সেশনেই বাংলাদেশের ইনিংস টপকে লিড পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মোট ১০৬ রানের লিড নিয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

বাংলাদেশের ইনিংস থেকে মাত্র ১৬৭ রান দূরে থেকে শনিবার টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। দিনের শুরুতে জন ক্যাম্ববেলের সঙ্গে বড় ইনিংস খেলার আভাস দেন ক্যারিবীয় অধিনায়ক। তবে সেই চেষ্টা সফল হতে দেননি শরিফুল ইসলাম।

ক্যাম্ববেলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জুটি ভাঙেন শরিফুল। ২৬তম ওভারে শরিফুলে বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্ববেল। ১০০ রানে ভাঙে ক্যারিবীয়দের প্রথম উইকেট। ৭৯ বলে ৪৫ করে ফেরেন ক্যাম্ববেল।

এরপর ব্র্যাথওয়েটকে আটকে দেন মিরাজ। বাংলাদেশি অফ স্পিনারের দুর্দান্ত বলে লাইন পুরোপুরি ভুল করে বোল্ড হন ক্যারিবিয়ান অধিনায়ক। ৫১ রানে ফেরেন তিনি।

এরপর জোড়া আঘাতে ক্যারিবীয়দের নাড়িয়ে দেন খালেদ। পরপর ফিরিয়ে দেন রেইফার ও বোনারকে। খালেদের করা শর্ট অব লেংথ বল স্টাম্পে টেনে বোল্ড হন রেইফার (২২)। ওই ওভারের শেষ ডেলিভারিতেই বাড়তি লাফানো শর্ট অব লেংথ বলে ঠিকমতো ডিফেন্স করতে পারেননি বনার। ব্যাটে লেগে বল আঘাত করে স্টাম্পে। তিনি আউট হন শূন্যতে।

পুরো দিনে এই সেশনটিই ছিল বাংলাদেশের। এই সেশনে চার উইকেট হারিয়ে ২৬ ওভারে ৭০ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তখনও বাংলাদেশ থেকে ৯৭ রান দূরে ছিল তারা। তাতে অনেকটা আশা জেগেছিল বাংলাদেশ শিবিরে।

কিন্তু পরের দুই সেশনে সেই আশা যে হতাশায় রূপ নেবে সেটা কে জানতো। দ্বিতীয় সেশনেই ব্ল্যাকউডকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন মায়ার্স। ৪০ রানে ব্ল্যাকউডকে মিরাজ থামাতে পারলেও মায়ার্সকে আটকাতে পারেনি বাংলাদেশ।

উইকেটে থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন মায়ার্স। নিজের ইনিংস লম্বা করার পাশাপাশি দলকেও এনে দেন লিড। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মায়ার্সের দাপটই শুধু দেখেছে সেন্ট লুসিয়া। তাতে দিন শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব-তামিমদের।

এর আগে গত শুক্রবার টেস্টের প্রথম দিন আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দলের পক্ষে আট বাউন্ডারিতে ৭০ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস।

বিপরীতে ওইদিনই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৬৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আজ সেই সংগ্রহটা আরও অনেক বাড়িয়ে নিল ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭২ ওভারে ৩৪০/৫ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্ববেল ৪৫, রিফার ২২, বোনার ০, ব্ল্যাকউড ৪০, মায়ার্স ১২৬*, ডি সিলভা ২*; শরিফুল ১৭-৬-৬৭-১, খালেদ ২১-১-৭৭-২, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩১-৮-৬৮-২)।

এন-কে

Feb2

পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে বিপুল চিনি জব্দ, আটক ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে বিপুল চিনি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, একটি অসাধু চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে ওই এলাকায় পরিবহন করবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করা ৮০০ কেজি চিনি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর।

আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীকে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়, সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে।

এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ‘সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে’।

পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলাবাহিনীর উপর ‘ক্ষুব্ধ হতে পারে’ বলেও আশঙ্কা করা হয়েছে।

এ অবস্থায় এসব বিষয় গুরুত্বে নিয়ে ‘প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ’ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ওই বার্তায়।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন।

তবে তার ভাষ্য, “স্পেসিফিক কোন থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। আমরা সতর্ক আছি।”

তিনি বলেন, “সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা ১০ মহররম আশুরার প্রোগ্রাম। সাথে ২৩ জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

নগরবাসীকে নিরাপত্তা দিতে ‘বিগত দিনের মতই’ পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা বহাল থাকার কথা বলেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, “আমরা নতুন করে পরিকল্পনা… নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং থাকবে।”

আন্দোলনের মুখে চব্বিশের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা।

এর তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের বাকি জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচার চলছে, আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। এসব মিছিল থেকে কখনো ধরপাকড়ও করার কথা জানিয়েছে পুলিশ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর বৈশ্বিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

একই সঙ্গে তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।