৫ দিন সময় বাড়লো চবির ভর্তি আবেদন
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৫:১৫ সন্ধ্যা
২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৫ দিন বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বন্যার্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৩ জুলাই) রাতেই শেষ হওয়ার কথা আবেদনের সময়। ৫ দিন বাড়ানোয় আগামী ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আগামী ১৬ আগস্ট `এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
এন-কে



আপনার মতামত লিখুন