অক্সিজেনে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১২:২৭ দুপুর
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. তাহাসান (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় টেনারি বটতল এলাকার একটি দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত তাহাসান ভুজপুর থানার ৩ নম্বর ফিলখানা ওয়ার্ডের মো. বোরহানের ছেলে।
পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, আত্মহত্যার চেষ্টা করা তাহাসানকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনে তার সহকর্মী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন