চট্টগ্রাম জিইসিতে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষন, গ্রেফতার ৩
নগরীর খুলশী থানার জিইসি এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৯ জুলাই মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, রোববার (১৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে খুলশী থানার জিইসি এলাকার সাদিয়া কিচেনের সামনে দিয়ে ওই গৃহবধূ রিকশায় ষোলশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোড়পূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে ছয়জন মিলে পালাক্রমে নারীকে গণধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশ পাঠানোর অনুরোধ করেন।
সন্তোষ কুমার চাকমা আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজন পালিয়ে গেছেন। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন