খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জিতল ভারত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জিতল ভারত

রোমাঞ্চকর ম্যাচটির শেষ বলের সমীকরণ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে পাঁচ রান। মোহাম্মদ সিরাজের দারুণ ইয়র্কার ঠিক মতো খেলতে পারলেন না রোমারিও শেফার্ড। শেষমেশ ৩ রানের আক্ষেপে পুড়ল ক্যারিবীয়রা।

ঝড়ো ব‍্যাটিংয়ে নাটকীয় জয়ের আশা জাগিয়েও হতাশা নিয়েই ফিরলেন রোমারিও শেফার্ড। তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

শুক্রবার পোর্ট অব স্পেনে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবীয় অধিনায়ক নিকলাস পুরান। শ্বাসরুদ্ধ উত্তেজনার ম্যাচটিতে ৩০৯ রানের লক্ষ‍্য দিয়ে ক‍্যারিবিয়ানদের ৩০৫ রানে থামিয়ে দিয়েছে ভারত।

অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে থামেন শিখর ধাওয়ান। তবে সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। তার সঙ্গে ফিফটি করেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারও।

পাওয়ার প্লেতে ৭৩ রান তোলেন ধাওয়ান ও গিল। রান আউটে ভাঙে ১১৯ রানের উদ্বোধনী জুটি। পুরানের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দিলে বিদায় নেন গিল। ৫৩ বলে খেলা তার ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস গড়া দুই ছক্কা ও ছয় চারে।

শ্রেয়াসের সঙ্গে ধাওয়ানের ৯৪ রানের আরেকটা চমৎকার জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ভারত। এক সময়ে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ২১৩।

পরপর দুই ওভারে দুই থিতু ব‍্যাটসম‍্যানকে বিদায় করে ভারতকে বড় একটা ধাক্কা দেন গুডাকেশ মোটি। বাঁহাতি এই স্পিনারের বলে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন ধাওয়ান। থামে তিন ছক্কা ও ১০ চারে খেলা তার ৯৯ বল স্থায়ী ৯৭ রানের ইনিংস।

পরের ওভারে শ্রেয়াসকে বিদায় করেন মোটি। ভারতীয় টপ অর্ডার ব‍্যাটসম‍্যান পাঁচ চার ও দুই ছক্কায় ৫৭ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

ক‍্যারিবিয়ানদের দারুণ বোলিংয়ে শেষ ১৫ ওভারে ৮৩ রান যোগ করতে পারে ভারত। শেষের দিকে প্রত‍্যাশিত ঝড় তুলতে পারেননি কেউই।

সূর্যকুমার যাদব (১৩), সাঞ্জু স্যামসন (১২) দ্রুতই ফেরেন। এরপর দীপক হুদা আর অক্ষর পাটেলের ২০ রানের ইনিংসে কোনোক্রমে ৩০০ পার করে ভারত। উইন্ডিজের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩০৯ রানের।

রান তাড়ায় শুরুতেই শেই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কাইল মায়ার্সের ৭৫, শামার ব্রুকসের ৪৬ রানের ইনিংস ভারতকে চাপে রেখেছিল উইন্ডিজ। তবে দুই ওভারের ব্যবধানে ব্রুকস আর মায়ার্সের দুই জনই বিদায় নেন।

শার্দুল ঠাকুরের সাদামাটা এক ডেলিভারিতে সীমানায় ক‍্যাচ দিয়ে ভাঙে ১১৭ রানের জুটি। ভারতীয় পেসারের পরের ওভারে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মেয়ার্স। ৬৮ বলে ১০ চার ও এক ছক্কায় বাঁহাতি এই ওপেনার।

দুই ছক্কা মারলেও বিশের ঘরেই বিদায় নেন অধিনায়ক পুরান। দুই অঙ্কে যেতে পারেননি রভম‍্যান পাওয়েল। ৬৬ বলে দুটি করে ছক্কা ও চারে ৫৪ রান করে ফিরে যান ব্র‍্যান্ডন কিং।

আকিল হোসেনকে নিয়ে দলকে লড়াইয়ে ফেরান শেফার্ড। আশা জাগান শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলানোর। কিন্তু সিরাজের করা সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পারে কেবল ১১ রান।

ফলে সিরিজের প্রথম ম্যাচটা জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে।

এন-কে

Feb2

লেবাননে হামলা বন্ধ, মার্কিন সেনা প্রত্যাহারসহ যা থাকছে চুক্তিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
লেবাননে হামলা বন্ধ, মার্কিন সেনা প্রত্যাহারসহ যা থাকছে চুক্তিতে

১০০ দিনেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালানোর পর এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

ইরানি সংবাদমাধ্যম ‘মেহের নিউজ এজেন্সি’র তথ্যমতে, খসড়া চুক্তিটিতে মোট ১৪টি প্রধান পয়েন্ট বা শর্ত রয়েছে।

এর মধ্যে রয়েছে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ী ও তাৎক্ষণিক সামরিক অভিযান বন্ধ করা। আগামী ৩০ দিনের মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন নৌবাহিনীর সব ধরনের অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে সম্পূর্ণ শুল্কমুক্ত ও অবাধ চলাচলের জন্য খুলে দেওয়া। ইরানের চারপাশ ও সীমান্ত এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।

ইরানের তেল বিক্রির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত করা। চুক্তি স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের ২৪ বিলিয়ন (২ হাজার ৪০০ কোটি) মার্কিন ডলারের তহবিল অবমুক্ত করা।

চুক্তি স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে দুই পক্ষ পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলোর একটি চূড়ান্ত সমাধানে পৌঁছাবে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আটকে থাকা তহবিলের অন্তত অর্ধেক অর্থ ছাড় না করা এবং হরমুজ প্রণালির ওপর থেকে বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত ইরান চূড়ান্ত আলোচনায় বসবে না।

তবে এবারের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থনের বিষয়টি আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে।

কারা প্রথম এই ঘোষণা দেন?
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রথম এই চুক্তির খবর প্রকাশ করেন। কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা সফলতার মুখ দেখেছে।

শাহবাজ শরীফের ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।’ তিনি আরও জানান, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে তিনি নিজে অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষর করতে পারেন।

তবে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিছুটা হুঁশিয়ারির সুরে বলেন, ইরান চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে। অথবা মধ্যপ্রাচ্যের মোট রাজস্বের ২০ শতাংশের বিনিময়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ‘অভিভাবক’ হতে পারে।

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আইভরি কোস্ট।

দক্ষিণ আমেরিকার দলটি তিনবার পোস্ট ও বারে আঘাত করে গোলবঞ্চিত হয়। অন্যদিকে আইভরি কোস্টও একবার বারে আঘাত করেছিল। অবশেষে ৯০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড ডি-বক্সের কোনা থেকে বল জালে জড়ান।

প্রথমার্ধে ইকুয়েডর তুলনামূলক ভালো সুযোগ তৈরি করেছিল। ইমানুয়েল আগবাদুর ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি এরিয়ায় জায়গা পেয়েও এনার ভ্যালেন্সিয়া বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

জন ইয়েবোহ গোলের আরও কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু ডি-বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শটটি বারে লেগে ফিরে আসে। এছাড়া পেড্রো ভিটের থ্রু পাস থেকে বল পেয়ে অ্যালান মিন্দার শটও পোস্টে আঘাত করে।

১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে আইভরি কোস্টের ডান প্রান্তে বেশ চমৎকার খেলছিলেন, কিন্তু তার তৈরি করা আক্রমণগুলো থেকে দল সুবিধা নিতে পারছিল না। নিকোলাস পেপে একটি সুযোগে শট নিতে বেশ দেরি করে ফেলেন এবং তার অন্য একটি শট সতীর্থ এলি ওয়াহির গায়ে লেগে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে গঞ্জালো প্লাতার সাথে চমৎকার ওয়ান-টু পাসের পর ভ্যালেন্সিয়ার শটটি পোস্টের বাইরের দিকে লাগে। তবে বিরতির পর আইভরি কোস্টই বেশি ভালো সুযোগ তৈরি করতে শুরু করে।

দুর্দান্ত খেলতে থাকা দিওমান্দে বক্সে ঢুকে দুইবার শট নিলেও তা পোস্টের ওপর ও বাইরে দিয়ে চলে যায়। পরবর্তীতে তার একটি ক্রস থেকে ওয়াহির নেওয়া শটও ক্রসবারে লেগে ফিরে আসে।

অন্যপ্রান্তে, প্লাতার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া একটি শট দারুণভাবে রক্ষা করেন ইয়াহিয়াহ ফোফানা। জোয়েল অর্ডোনেজ একটি ফ্রি-কিক থেকে হেডের মাধ্যমে বল বারের ওপর দিয়ে পাঠান। তবে ম্যাচের শেষ মুহূর্তে উইলফ্রিড সিঙ্গোর চমৎকার দৌড় ও ক্রসের পর ডি-বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে বল পোস্টের ভেতরের দিকে পাঠিয়ে শেষ পর্যন্ত ডেডলক ভাঙেন দিয়ালো।

রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-জাপান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-জাপান

গোলশূন্য প্রথমার্ধের পর চার গোলের ম্যাচ হবে তা হয়তো ভাবেননি অনেকেই। দুইবার লিড নিয়েও পূর্ণ পয়েন্ট পাওয়া হলো না নেদারল্যান্ডসের। নিশ্চিত হারতে বসা ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করে জাপানকে এক পয়েন্ট এনে দিলেন দাইচি কামাদা।

ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও সুযোগের কমতি ছিল না। বিশেষ করে ৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কর্নার থেকে ডনিয়েল মালেনের হেড লক্ষ্যভেদ করতে যাচ্ছিল, কিন্তু অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। প্রথমার্ধে জাপানকে বাঁচিয়ে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভের একটি ছিল সেটি।

আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথম ৪৫ মিনিটে অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরই ম্যাচের চিত্র বদলে যায়। ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। পোস্টে লেগে জালে জড়ানো বলটি ছিল দেশের হয়ে কোনো বড় টুর্নামেন্টে তার প্রথম গোল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ার মাত্র ছয় মিনিট পরই জবাব দেয় জাপান। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে কেইতো নাকামুরা গোল করে সমতা ফেরান।

ম্যাচ তখন পুরোপুরি জমে উঠেছে। ৫১ থেকে ৬৪ মিনিট—মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দেখা মেলে তিন গোলের। ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবার গোল করেন ক্রিসেনসিও সামারভিল।

দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি জাপান। শেষ দিকে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। তার ফলও পায় ম্যাচের ৮৯ মিনিটে। দাইচি কামাদা গোল করে সমতা ফেরালে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় নেদারল্যান্ডসকে।

রোমাঞ্চকর লড়াই শেষে ২–২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।