হজ শেষে দেশে ফিরলেন ৫০ হাজার ৯‘শ ৮৪ হাজি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৫:২৪ সন্ধ্যা
হজ শেষে দেশে ফিরলেন ৫০ হাজার ৯‘শ ৮৪ হাজি

সৌদি আরব থেকে হজ শেষে গত ৩ আগস্ট (বুধবার) ৩ হাজার ৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫০ হাজার ৯‘শ ৮৪ জন হাজি। ৪ আগস্ট (বৃহস্পতিবার ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানান।

সৌদি আরব থেকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে। এ পর্যন্ত মোট ১’শ ৪১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮টি ফ্লাইট রয়েছে। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৮ আগস্ট।

জে-আর

Feb2
Feb2