জনশুণ্য ঘরের জিনিষপত্র তিন বন্ধু মিলে চুরি করতো
ছবি: রাউজানে চুরির দায়ে গ্রেপ্তার তিন বন্ধু মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী, মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ও মো. হাসান।
ওরা তিন বন্ধু মিলে চুরি করতো জনশূণ্য বসতঘরের জিনিষপত্র। বসতঘরের ছোটখাটো জিনিষপত্র নয়; টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র চুরি করে বিভিন্ন জনের কাছে গোপনে বিক্রি করতো। অবশেষে ধরা পড়েছে রাউজান থানা পুলিশের জালে ওরা তিন চোর। গতকাল ৮ আগষ্ট সোমবার ভোর রাতে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফিতর মো. চৌধুরী বাড়ি আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালি জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন পেশাদার চোর। গত ৩ আগষ্ট নন্দিপাড়াস্থ প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে চোরের দল। চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ইলা ভট্টচার্য্য বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া চোরের দেয়ার তথ্যের ভিক্তিতে চোরাকৃত আসবাবপত্র উদ্ধার করা হয়। গত গতকাল সোমবার দুপুুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
জে-আর


আপনার মতামত লিখুন