মিরসরাইয়ে বিদ্যুৎ অপচয়ে প্রশাসনের জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৪:১৪ বিকাল
মিরসরাইয়ে বিদ্যুৎ অপচয়ে প্রশাসনের জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়িকে বিদ্যুৎ অপচয়ের অপরাধে জরিমানা করা হয়েছে। ১০ আগস্ট (বুধবার) রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা। অভিযানে তিনি এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ির ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানে মিরসরাই পৌরসভার কলেজ রোড এলাকায় বাড়িতে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করার কারণে বাড়ির মালিক শফিকুল মাওলাকে ২ হাজার টাকা ও সুফিয়া রোড় এলাকায় রাত ৮টার পর দোকান খোলা রেখে বিদ্যুতের অপচয় করার কারণে দোকানি আব্দুল আউয়াল ও রবিন্দ্র নাথকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা বলেন, বিদ্যুৎ অপচায় করায় এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় না করতে নির্দেশনা দেওয়া হয়। এভাবে অভিযান অব্যাহত থাকবে। মানুষ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরণের জরিমানা করবো।

জে-আর

Feb2
Feb2