পটিয়ায় ২ মদ ব্যবসায়ির ১৫ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মদ ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ।
রবিবার বিকালে গোপন সূত্রের অভিযানে দুজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতের কাছে হাজির করলে দুজনকে ১৫ দিন করে জেল এবং ১০ হাজার টাকা করে জরিমানা করে পটিয়া সহকারী কমিশনার (ভৃমি) সাব্বির হোসেন সানি।
দন্ডিত দুই চোলাই মদ বিক্রেতা হলেন, কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের পুত্র নবী হোসেন (৪০) এবং আহম্মদ মিয়ার পুত্র মো. মনির (৩২)।
তথ্যটি নিশ্চিত করেন পটিয়া মাদকদ্রব্য খ সার্কেলের উপ-পরিদর্শক এ কে আজাদ উদ্দিন।


আপনার মতামত লিখুন