হত্যাসহ ১৬ মামলার দুধর্ষ আসামি ‘জীবন’ র্যাবের হাতে ধরা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৫:৫৩ সন্ধ্যা
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে হত্যাসহ ১৬ মামলার দুধর্ষ আসামি মো. আমির হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় সাবানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ ১২ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের সাবানঘাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ ১৬ মামলার আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, নগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূলহোতা ছিল সে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতো সে।
এন-কে



আপনার মতামত লিখুন