খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১:৪৯ অপরাহ্ণ
ফুলেল শুভেচ্ছা জানাতে ফজলে করিমের বাসায় সালাম ও আতাউর

২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স : আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বাসভবনে গেছেন নবনির্বাচিত সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হন দায়িত্বপ্রাপ্ত এ দুই নেতা।

এসময় উত্তর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং আগামী তিন বছরের ভবিষ্যত বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ফজলে করিমের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সালাম ও আতাউর। রাজনৈতিক সকল কর্মকাণ্ড ছাড়াও উত্তর জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে দলের পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামসহ সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগের দিন শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধিবেশন শেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। ২২৩ ভোট পেয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ পদে একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট।

অন্যদিকে কাউন্সিলরদের ১৯৬ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

গত ৯ মাস আগে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী মারা গেলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারপ্রাপ্ত সভাপতি হলেও ৯ মাসের দায়িত্ব পেয়ে তিনি দলীয় কার্যালয় সংস্কার ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে চার উপজেলায় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বও উপহার দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…