চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৪:০৪ বিকাল
চট্টগ্রামের চান্দগাও এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি ওসমান গনিকে (৪৬) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
১৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার বারৈপাড়া আছিশাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসমান গণির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে ২৩ জুলাই মামলা হয়। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
জে-আর



আপনার মতামত লিখুন