দেশে ফেরা হলনা জয়নালের
মাতৃভুমির টানে নিজ দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে মোঃ জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যাক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট ) সৌদি আরব সময় রাত সাড়ে ৮ টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় জেদ্দা অন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যু বরণ করেন এই প্রবাসি বাংলাদেশি।
জয়নাল আবেদীন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেতা ফকির বাড়ির মৃত আশরাফ আলী সিকদার এর ছেলে।
জয়নালের বড় ভাই হামিদুর রহমান সিকদার বলেন, বিগত ২৫ বছর আগে জয়নাল জীবিকার তাগিদে ভিসা নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। সে নির্দিষ্ট ভিসা নিয়ে সৌদি আরবের মদিনায় ব্যাবসা করতো এবং নিয়মিত দেশে আসা যাওয়া করত। সবশেষ ৪ বছর আগে সে দেশে এসেছিলো।
গত ১৬ আগস্ট রাতে নিজ বাড়িতে আসার জন্য সৌদি আরবের সকল প্রস্তুতি শেষ করে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানের জন্য অপেক্ষায় ছিল জয়নাল।
রাত সাড়ে ৮ টার দিকে বিমানের জন্য অপেক্ষারত আবস্থায় সে হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ব্যক্তি জীবনে জয়নাল বিবাহিত এবং ২ সন্তানের জনক।
মাদার্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেম বলেন, সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ জয়নাল আবেদীনের মৃত্যুর বরণ করেন। তার নিকটাত্মীয়রা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জে-আর


আপনার মতামত লিখুন