ওমান প্রবাসী একেএমবি’র ছূর শাখার কমিটি ঘোষণা
সেবামূলক সংগঠন আঞ্জুমনে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অব ওমান ছূর শাখার প্রতিনিধি সম্মেলন স্থানীয় ছূর সী রেস্টুরেন্টর হল রুমে গত ১১ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২২-২০২৩ সেশনের জন্য এইচ.এম. মোরশেদ আলমকে সভাপতি, মুহাম্মদ মেরাজুল আলম মামুনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নূরুল আবচারদকে সাংগঠনিক সম্পাদক,
হাফেজ ক্বারী মুহাম্মদ জসিম উদ্দিনদকে অর্থ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ঘোষণা করেন কাউন্সিল পরিষদের প্রধান মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী।
মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আজা। সম্মেলন ও মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ ক্বারী মুহাম্মদ জসীম উদ্দিন ও সিফাত আলমদার পাশা।
দূর দূরান্ত থেকে সম্মেলনে আগতদের ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মাহ, দেশ, জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব।
জে-আর


আপনার মতামত লিখুন