খুঁজুন
, ,

মিস ইউনিভার্সের সেরা ২০ এ ছিলেন শিলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 9 December, 2019, 8:24 pm
মিস ইউনিভার্সের সেরা ২০ এ ছিলেন শিলা

মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় সেরা ২০ এ ছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। সেরা হওয়ার মনোবাসনা নিয়ে তিনি সেখানে গেলেও প্রতিযোগীতার চূড়ান্ত ফল দেখে অসন্তোষ্ট নন তিনি। বরং যতটুকুন পেয়েছেন তার তৃপ্তী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পক্ষে শিলা।

চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর ম্যাসেঞ্জারে শিলা যুক্তরাষ্ট্রের জার্জিয়ার আটলান্টা থেকে বলেন, এখানে যারা অংশ নিয়েছেন সবাই নিজ নিজ দেশ থেকে সেরা হয়ে এসেছেন। আমি চেষ্টা করেছি বাংলাদেশকে সবার সামনে উপস্থাপন করতে। যতটুকুন এগোতে পেড়েছি তার অভিজ্ঞতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

এবারের প্রতিযোগিতায় শিরিন আক্তার শিলা আলোচনায় এসেছেন ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ ইভেন্টে লাল জামদানি শাড়ি ও রিকশার হুড পরে। রিকশার হুডে শোভা পেয়েছে ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট। ইতিমধ্যে এই পোশাক বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রিকশার হুডকে যে পোশাকের অংশ হিসেবে ব্যবহার করা যায়, সেটা আগে কেউ এভাবে ভাবেনি। দুই কানে শোভা পেয়েছে ‘ক’ বর্ণের ঝোলানো দুল। গলায়ও ঝুলেছে বাংলা বর্ণমালা।

মিস ইউনিভার্সের মঞ্চে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিরিন শিলার এই পোশাক দারুণ সমাদৃত হয়েছে। বাংলাদেশের মানুষ তার ইনস্টাগ্রামের ছবির নিচে মন্তব্য করেছেন, ‘হৃদয় জয় করে নিলে’, ‘এভাবেও বাংলাদেশের পোশাক আর সংস্কৃতির প্রতিনিধিত্ব করা যায়!’, ‘অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোমাকে, আমি গর্বিত’ ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার টাইলর পেরি স্টুডিও, ৮ ডিসেম্বর রাতে উপস্থাপক ঘোষণা করলেন, মিস ইউনিভার্স ২০১৯ হলেন, ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনঝি। আর ছুটে এলেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে। জড়িয়ে ধরলেন, পরিয়ে দিলেন মিস ইউনিভার্স ২০১৯–এর বিজয়ীয় মুকুট। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এসেছে আলো ঝলমলে সেই রাত।

প্রথম রানারআপ মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন ও তৃতীয় হয়েছেন মিস মেক্সিকো সোফিয়া আরগান। ৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এই আসর। সেখান থেকে সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। যার মধ্যে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। তবে সেরা দশে স্থান পাননি তিনি।

সেরার মুকুট মাথায় পরার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তুনঝি বলেন, ‘আমি এমন এক দেশে বেড়ে উঠেছি, যেখানে প্রায় সব নারী দেখতে আমার মতো, সেখানকার সবার ত্বক ও চুল আমার মতোই, তবে সেখানে কখনো কাউকে এ জন্য সুন্দর মনে করা হয় না।’ তিনি শেষ প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মনে করি, এখন এটি থামানোর সময় এসে গেছে। আমি চাই শিশুরা আমার দিকে তাকাবে, আমাকে দেখতে চাইবে।’

মিস ইউনিভার্স ২০১৯–এর মুকুটজয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোজিবিনি তুনঝি বলেন, ‘আমি শৈল্পিক। কালোর ভেতর সৌন্দর্য খুঁজে পেতে সমাজের অনেক দিন লেগে গেল। কিন্তু আশার কথা হলো, তবু তো দেরিতে হলেও এই সৌন্দর্য চোখে পড়ল পৃথিবীর! এভাবে কালো বর্ণের নারীরা সমাজে নিজেদের স্থান করে নেবে। কালো নতুনভাবে সৌন্দর্যের অর্থ তৈরি করবে। দক্ষিণ অফ্রিকা সম্পর্কে মানুষের ধারণা বদলে যাবে।’

এরপর জোজিবিন তুনঝি আরও বলেন, ‘আমরা যা করি, আমাদের প্রতিটা কাজ ফিরে আসে। প্রতিফলন থাকে। তাই আমরা সবাই মিলে যদি পরিবর্তনের কথা বলি, তবেই বদলে যাবে পৃথিবী।’

জোজিবিনি তুনঝি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বাস করেন, পেশায় জনসংযোগ কর্মকর্তা। তিনি মূলত নারী সহিংসতা নিয়ে কাজ করেন। মিস ইউনিভার্সের অফিশিয়াল পেজে তার বায়োতে লেখা হয়েছে, ‘তার সমস্ত সামাজিক কর্মকাণ্ড জেন্ডার বিষয়ে মানুষের প্রথাগত ধারণা বদলানোর জন্য। তিনি স্বাভাবিক সৌন্দর্যের আধার। নারীরা যে যেমন, তিনি তাদের সেভাবেই আত্মবিশ্বাসী আর সুন্দর হতে পরামর্শ দেন।

Feb2
Feb2

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 July, 2026, 2:55 pm
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় দাবি করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি- আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। আর সেই বার্তা আমিসহ আমাদের সবার জন্য– সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 July, 2026, 10:54 am
মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরের বাজারে মাংস ও ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে মাছে ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, আর ডিম ১৩৫ টাকা ডজন। পাঙাশ মাছের দামও দু’শ টাকা ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) নগরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, কয়েকটি মাছের দাম বেশ চড়া দেখা গেছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ ও ট্যাংরা ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কিছুটা বেড়েছে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে।

আরও দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম স্থিতিশীল রয়েছে। ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। প্রতি কেজি গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস কিনতে গেলে কেজিতে খরচ করতে হবে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা।

অন্যদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

পাহাড়তলী বাজরের ইদ্রিস মিয়া বলেন, এই সপ্তাহে চাষের মাছের দাম বেড়েছে। বাজারে মাছ কম আসছে। এ কারণে কিছু মাছের দাম বেশি। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা বিক্রি করছি। পাঙাশ ২২০ টাকা। তবে মরে গেলে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হয়।

ব্রয়লার মুরগি কিনেছেন আতাউর রহমান ও তার স্ত্রী। তারা জানান, ব্রয়লার আজকে ১৯০ টাকা কেজি কিনেছেন। গত মাসে মুরগির দাম কম ছিল। আজকে তো কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেশি মনে হচ্ছে।

এদিকে মাছের দাম গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বাড়লেও ক্রেতাদের ভিড় দেখা যায়।

আক্তারুজ্জামান নামে এক ক্রেতা বলেন, আমরা কী খাবো? সব কিছুর দাম তো বাড়ছে। বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। মাছের দাম বাড়াটা হয়ত ‍বুঝা যায় না। কিন্তু ১০ টাকা হলেও বেড়েছে। দাম বাড়লেও আমাদের খেতে হবে।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 24 July, 2026, 8:53 am
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রম নিষেধাজ্ঞা শিথিলভাবে প্রয়োগের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার (২৪ জুলাই) থেকে নতুন এই শুল্ক ব্যবস্থা কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মার্কিন ফেডারেল রেজিস্টার থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আরোপ করতে যাওয়া এই শুল্ক মার্কিন আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যের ওপর প্রযোজ্য হবে। তবে এতে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্য সামগ্রীর মতো অসংখ্য পণ্যে ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে জাতীয় জরুরি অবস্থা আইনের অধীনে ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। ট্রাম্পের প্রায়-বৈশ্বিক শুল্কের নির্বাচনি রূপরেখা ফিরিয়ে আনার জন্য এটি হোয়াইট হাউসের সর্বশেষ প্রচেষ্টা।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর অধীনে এই নতুন শুল্ক আরোপ করা হচ্ছে। এটি সুপ্রিম কোর্টের ধাক্কা সত্ত্বেও প্রশাসনকে প্রায় সব ধরনের মার্কিন আমদানির ওপর ন্যূনতম শুল্ক স্তর বজায় রাখার সুযোগ দেবে। এই শুল্কগুলো ফেব্রুয়ারিতে বাতিল হওয়া শুল্কের চেয়ে আইনি ঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। কারণ সেকশন ৩০১ অতীতে আদালতের আইনি চ্যালেঞ্জগুলোতে টিকে থেকেছে।

ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের রায়ের জবাবে ট্রাম্প ১৫০ দিনের জন্য ১০ শতাংশ সাময়িক শুল্ক আরোপ করেন। আজ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হচ্ছে। ঠিক একই মুহূর্তে নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে ট্রানজিটে বা পরিবহনে থাকা পণ্যগুলো ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত এই শুল্কের আওতামুক্ত থাকবে।

ওষুধের ১৭ কাঁচামাল আমদানিতে থাকছে না শুল্ক
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে এবং তা কঠোরভাবে প্রয়োগ করা হয়। আমাদের ব্যবসায়িক অংশীদারদেরও একই কাজ করার সময় অনেক আগে পার হয়ে গেছে। আজকের এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন এবং বিকৃত বাণিজ্য চর্চা—উভয়ই সংশোধন করতে শুরু করবে, যা সর্বত্র শ্রমিকদের কল্যাণ বাড়াবে।

গ্রিয়ার আগেও বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করা যে দেশগুলোর মার্কিন শুল্কের হার নির্ধারণ করা রয়েছে, এই নতুন জোরপূর্বক শ্রম শুল্ক তাদের নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করবে না।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রিটেন, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভেদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ট্রিনিডাদ ও টোবাগোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে। ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডকে এমন একটি হার বরাদ্দ করা হয়েছে, যা আগে থেকে বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন শুল্ক হারের সাথে একত্রিত হয়ে মোট ১০ শতাংশ বা ১২.৫ শতাংশ হবে।

অন্য ৩৮টি দেশকে ১২ দশমিক ৫ শতাংশ হার দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে চীন, যাদের বিরুদ্ধে উইঘুর সংখ্যালঘুদের কাজের ক্যাম্পে বন্দি রাখার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র; তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে।