ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় বাবা গ্রেফতার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা শাহিন ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘সানজানা মোসাদ্দিকার বাবা শাহীনকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।’
এর আগে ২৭ আগস্ট রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সানজনা মোসাদ্দিকা নামের ওই শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
সানজানার মা আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার বাবার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও এ ঘটনার তদন্ত কর্মকর্তা রেজিয়া খাতুন গত রোববার সকালে গণমাধ্যমকে বলেছিলেন, বহুতল ভবনটির সাত তলায় পরিবারের সঙ্গে থাকতেন ওই ছাত্রী। তাঁর কক্ষে যে বিছানা রয়েছে, তার বালিশের নিচ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোটে এ মৃত্যুর জন্য ওই শিক্ষার্থীর বাবা শাহিন ইসলামকে দায়ী করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন