৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।
সভায় জানানো হয়, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।


আপনার মতামত লিখুন