হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে চট্টগ্রামে হিউম্যান রাইটস’র মানববন্ধন
হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। আর নয় শব্দ সন্ত্রাস’ শ্লোগানকে সামনে রেখে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটির চট্টগ্রাম শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, হাইড্রোলিক হর্নকে ‘শব্দ সন্ত্রাস’ উল্লেখ করে বলেন, শব্দ দূষণের মাধ্যমে এদেশে মানুষ তামাশা করে। উচ্চস্বরে আওয়াজ করে উৎসবে আনন্দ করে। অথচ তারা জানে না,
এ দূষণের মাধ্যমে মানুষের কী পরিমাণ ক্ষতি হচ্ছে। হাইড্রোলিক হর্ন বন্ধ করতে পারলে শব্দদূষণ অনেকটাই কমে আসবে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও মানববন্ধন আয়োজক কমিটির আহŸায়ক ম. মাহমদুর রহমান শাওনের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, মানবাধিকার নেতা গোলাম মাওলা মুরাদ প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন