চট্টগ্রামে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক
বন্দর নগরী চট্টগ্রামে পৃথক পৃথক অভিযানে ছয় হাজার ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কক্সবাজার সদর থানা পৌরসভা এলাকার সমিতিপাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মো. মনির (২১), টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেচুপ্রাং গ্রামের মৃত মো. ইয়াকুবের ছেলে উমর ফারুক ওরফে বাবুল (১৬),
উখিয়া থানার ঠ্যাংখালী ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. রফিক (৪২) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সাকতোলা সেলা চাপড়ি গ্রামের মৃত আউয়াল শেখেরে ছেলে মো. হাসান (২২)।
৩ সেপ্টেম্বর (শনিবার) ভোররাত থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে মনিরকে ৭’শ ৪০ পিস ও বাবুলকে ১ হাজার ৯’শ ৬০ পিস ইয়াবাসহ ডবলমুরিং থানার রেলওয়ের সংকেত কারখানার গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রফিককে ২ হাজার ৫’শ ৫০ পিস ও হাসানকে ৮’শ পিস ইয়াবাসহ কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়।
জে-আর


আপনার মতামত লিখুন