চন্দনাইশে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের প্রবাসী পরিবারের কাছ থেকে মোটা অংকের চাঁদা না পেয়ে অসহায় পরিবারের উপর কুনজর দিয়েছে হাশিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ৩ নং ওয়ার্ডের এ ইউপি সদস্যের বিরুদ্ধে।এদিকে ভোরে ইউপি সদস্য তার বাহিনী নিয়ে ভাঙচুর চালায় বলে একই দিনে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী পরিবারের সন্তান নাজমুল ইসলাম (ফাহিম)।
অভিযোগ তথ্য সূত্রে জানা যায়, বাদীর পরিবার দীর্ঘদিন পূর্বে ইউপি সদস্য গোলাম নবী চৌধুরীর বাড়ির পাশে জায়গা ক্রয় করে, দলিলে তিনি স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন,
পরে লোভ লালসার বশবর্তী হয়ে ২০১৯ সালে উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙে দেন পরবর্তীতে ভুল হয়েছে মর্মে ক্ষতিপূরণ দিবে বলে মীমাংসা করেন।
চলতি মাসের ১ তারিখ উক্ত ইউপি সদস্য দুবাইয়ে বসবাসরত জমির মালিকের নিকট মুঠোফোনে চাঁদাদাবি করে, চাঁদা না পেয়ে সীমানা প্রাচীর ভেঙে দেন।
এ ব্যাপারে ইউপি সদস্য গোলাম নবীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কয়েকদিন ধরে অসুস্থ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এস আই হাসান উদ্দিন জানান, ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়।
জে-আর


আপনার মতামত লিখুন