সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সংসদীয় আইনের ভিত্তিতে গঠিত সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান : তথ্য মন্ত্রী
তথ্য ও স¤প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে একটি তহবিল গঠন করা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে সে তহবিলে ১০ কোটি টাকা দিয়েছিলেন। এর বাইরেও আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে শুরু করেছিলাম। অথচ সাংবাদিকদেরও দাবি ছিল একটি কল্যাণ তহবিল গঠন করার। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সংসদীয় আইনের ভিত্তিতে গঠিত সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান। প্রতি বছর সরকার অনুদান দেয়। এখন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য একটি ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। একজন সাংবাদিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে এক কালীন তিন লাখ টাকা দেওয়া হয়। আর একজন সাংবাদিক অসুস্থ হলে তাকে প্রয়োজন অনুসারে সহযোগিতা করা হচ্ছে। করোনা কালে উপমহাদেশের কোন দেশে এ ধরনের সহযোগিতা দেওয়া হয়নি অথচ বাংলাদেশে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনা কালীন সহায়তা হিসেবে প্রায় ৪ হাজার সাংবাদিকের মাঝে করোনা কালীন সহায়তা প্রদান করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী আরো ১০ কোটি টাকা দিয়েছিলেন। সে টাকা দিয়ে আমরা দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সময়ও সহযোগিতা করেছি, সে সহযোগীতা এখনো চলমান আছে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক নেতৃবৃন্দকে ওয়েজবোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি মিডিয়া হাউজে গ্রæপ-বীমা করার অনুরোধ করেন।
এতে করে একজন সাংবাদিক অসুস্থ হলে বীমা কোম্পানী থেকে টাকা পাবে আবার মৃত্যুবরণ করলেও টাকা পাবে। গ্রæপ-বীমা করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। শুধু ইচ্ছাশক্তি থাকলে এটি করা সম্ভব হবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, চেক বিতরণ করার সময় কে কোন দলের, কোন মতের, সেটা আমি কখনো বিবেচনা করিনি। কারন আমি মনে করি, আমি দলীয় সরকারের মন্ত্রী। কিন্তু যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছি তখন আমি চিন্তা করি রাষ্ট্রের সাহায্য যেন সবাই পায়। যারা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকেও কল্যাণ ট্রাস্টের সহায়তা দিয়েছি।
তথ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসু হয়েছে। তৎমধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের গার্মেন্টস পণ্যসহ বিনাশুল্কে পণ্য রপ্তানি করার সুযোগ, যেটির জন্য বহু বছর ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, সফল ভারত সফর করে বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অথচ এই ভারত সফর নিয়ে বিএনপি নানা ধরনের কথা বলেছে, এখন নিশ্চয়ই চুপসে গেছে। কিন্তু এরপরও বিএনপির ফখরুল সাহেবরা আজকালের মধ্যে কিছু একটা বলবে।
ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে। আমাদের সরকারই ভারতের কাছ থেকে সমস্ত কিছু আদায় করেছে। ১৯৭৪ সালে ছিটমহল চুক্তি হয়েছে। সেই ছিটমহল আমাদের অধিকারে চার দশকে কেউ আনতে পারেনি।
তারা কোন দেশের নাগরিক সেটা বলতে পারতো না। জননেত্রী শেখ হাসিনার সরকার ছিটমহলগুলো আমাদের অধিকারে এনেছে। ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক সেটির বড় প্রমাণ হচ্ছে, আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের সাথে মামলা করে সমদ্র্রসীমা জয়লাভ করেছি।
গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় চট্টগ্রামের ৩৬ জন সাংবাদিকের হাতে ৩৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সিইউজের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল,
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন