বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ে সনদ বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৬ সন্ধ্যা
বিভাগীয় জেলা শহর চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ের ছয় মাস ব্যাপি গীটার ও তবলা প্রশিক্ষণ কোর্স এর সমাপনী হয়। ১০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় গীটার ও তবলা প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।
অংশেনু মারমার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি বাবু অংচাইরী মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা এবং অংশেপ্রু চৌধুরী,

প্রধান শিক্ষক শহীদ আতার কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুইউই মারমা,সাবেক মহিলা মেম্বার হ্লাউচিং মারমা প্রমুখ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী।
জে-আর



আপনার মতামত লিখুন