রামগড়ে পাঁচ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়ে পাঁচ প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ১১ সেপ্টেম্বর (রোববার) রাত আটটার পর বাজার ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রেখে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর দায়ে শফি কোম্পানি মার্কেটের মা শাড়িঘর, সোমা ইলেক্ট্রোনিকস, সাদিয়া ফ্যাসন, রিভাইব, বøুড্রীম সহ পাঁচটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা অব্যাহত রয়েছে।
আইন অমান্য করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করা জন্য ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান।
জে-আর


আপনার মতামত লিখুন