খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাপা প্রার্থী বাবলু’র মনোনয়নপত্র জমা : চান্দগাঁও-বোয়ালখালীকে আধুনিক শহরে পরিণত করার ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ
জাপা প্রার্থী বাবলু’র মনোনয়নপত্র জমা : চান্দগাঁও-বোয়ালখালীকে আধুনিক শহরে পরিণত করার ঘোষণা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে (চান্দগাঁও-বোয়ালখালী) উপ-নির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব জিয়া উদ্দিন আহমদ বাবলু।

বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে জেলা উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সায়েস্তা খান চৌধুরী, সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বিব্লক)এর সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপি, নগর জাতীয় পার্টির সেক্রেটারী ইয়াকুব হোসেন, উত্তর জেলার জেনারেল সেক্রেটারী শফিকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাতীয় পার্টির নেতা রাসেদুল আলম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, নগর কমিটির সদস্য মাহমুদুল করীম, রানা মহাজন, আবদুর রউফ।

এসময় জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মী এবং চান্দগাঁও-বোয়ালখালী আসনের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেন, অবহেলিত বোয়ালখালীকে আধুনিক উপশহরে পরিণত করার লক্ষে আমার প্রথম কাজ হবে কালুরঘাট সেতু নির্মান করা।

চান্দগাঁও এলাকাকে উন্নত শহরে পরিণত করার জন্য ইতিমধ্যে আমার পরিবারের পক্ষে বিভিন্ন স্থানে উন্নয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। পারিবারিক ফান্ড দিয়ে চান্দগাঁও আবাসিক এলাকাকে উন্নয়নের আওতায় আনা হয়েছে। এভাবে প্রতিটি এলাকাকে আধুনিকায়ন করা হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে অতীতে যেভাবে কাজ করেছি ভবিষ্যতেও কাজ করার মানসিকতা নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছি। প্রধানমন্ত্রীও মহাজোটের প্রার্থী হিসেবে জিয়া উদ্দিন আহমদ বাবলুকে ঘোষণা দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, চান্দগাঁও-বোয়ালখালীকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত এলাকায় রূপান্তর করা হবে। এছাড়াও দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা পেলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবে বলে সাংবাদিকদের জানান।

উল্লেখ্য যে, তিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৯ কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী ছিলেন। সরকারের নীতি নির্ধারক হিসেবে তিনি অগ্রণি ভুমিকা পালন করেন। তিনি মহাজোটেরও একজন প্রভাবশালী নেতা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…