সীতাকুণ্ডে মোটর সাইকেল-লরী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে মোটর সাইকেল দুর্ঘটনার সাতদিন পর মেহরাজ ভূইয়া (২২) নামে আহত যুবক মারা গেছে। মেহরাজ গত ১৪ সেপ্টেম্বর রাত ১০ টার সময় মোটর সাইকেল যোগে পতেঙ্গা সি বিচ থেকে সীতাকুণ্ডের নিজ বাড়িতে ফেরার পথে ফৌজদারহাটস্থ শুকতারা পার্কের সামনে লরীর সাথে সংঘর্ষে গুরুতর আহত হন।
প্রথমে চট্টগ্রামে পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মৃত্যু বরণ করেন। নিহত মেহরাজ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের হারুন ভূইয়া বাড়ীর হুমায়ুন ভূইঁয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, মেহরাজ ভূইয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন। এছাড়া সে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। মোটর সাইকেলের সাথে একটি লরীর ধাক্কায় আহত হওয়ার ৭দিন পর মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন