বিয়ে টেকাতে ৪০ কোটি টাকার চুক্তি!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৩ বিকাল
বিয়ে টেকাতে ৪০ কোটি টাকার চুক্তি!

প্রেম ভালোবাসার পর পরিণয়। দীর্ঘদিন এক ছাদের তলায় থাকার পর নাকি অনেকের সেই প্রেমে মরিচা ধরে যায়। অনেকে আবার নিরাপত্তাহীনতাতেও ভোগেন। পপ সংগীত তারকা জেনিফার লোপেজ বা বেন অ্যাফ্লেকের মতো তারকারাও যে ব্যতিক্রমী নন, তার প্রমাণ পাওয়া গেল।

হলিউডের জনপ্রিয় এই জুটি বিয়ে করছেন গত ১৬ জুলাই। তাদের বিয়ে নিয়ে কিছু অদ্ভুত গল্প হলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ইদানীং। বেন আর জেনিফার নাকি একটি প্রতারণাবিরোধী চুক্তি সই করেছেন। চুক্তির শর্ত হলো, বেন বা জেনিফার কেউ কাউকে ঠকালে তাদের কড়া আর্থিক শাস্তির মুখোমুখি হতে হবে। কতটা কড়া হবে সেই শাস্তি? সূত্রের খবর, ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন প্রতারণাকারী, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪০ কোটি টাকার সমান। খবর কিওময় এর।

দুজনের সিদ্ধান্তেই ওই বিপুল আর্থিক অঙ্কের শাস্তি ঠিক করেছেন নিজেদের জন্য। সম্পর্কে টানাপোড়েন এলেও যেন বিচ্ছেদের কথা না আসে। আর আসলেও এই অর্থের কথা ভেবে যেন সম্পর্কে থেকে যায়। এসব ভাবনা থেকেই এই পরিকল্পনা তাদের।

এর আগেও তারা একে অপরের সম্পর্কে ছিলেন। এরপর দু’দশকের বিরতি নিয়েছিলেন দুজনে। আলাদা আলাদা মানুষকে বেছে নিয়েছিলেন সঙ্গী হিসেবে। তাদের সঙ্গে সংসারও পেতেছিন। কিন্তু তার পর আবার পুরনো সম্পর্কে ফিরে এসেছেন দুজনেই। ২০২১ সালে একে অপরের কাছে আসেন বেন-জেনি।

এন-কে

Feb2
Feb2