খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে সমবায় সমিতির নামে চলছে রমরমা সুদের ব্যবসা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ৮:১২ অপরাহ্ণ
সৈয়দপুরে সমবায় সমিতির নামে চলছে রমরমা সুদের ব্যবসা

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ॥ নীলফামারীর সৈয়দপুরে সমবায় সমিতির নামে অনিয়মতান্ত্রিকভাবে ঋণ প্রদান করে কিস্তি আদায়ের মাধ্যমে রমরমা সুদের ব্যবসা চলছে। শতকরা ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত সুদ আদায়সহ বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক মেয়াদে সুদাসল আদায় করা হচ্ছে।

এতে স্থানীয় গ্রাহকরা এনজিও’র আদলে গড়া এসব সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ প্রদান এবং স্বল্প সময়ের ঋন পরিশোধের ফলে পুজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে।

সমবায় সমিতি হিসেবে রেজিষ্ট্রেশন নেয়া হলেও এক্ষেত্রে সমবায় আইন বা নিয়ম মানছেনা প্রতিষ্ঠানগুলো। এমনকি সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনেও তারা কিস্তি আদায় করছে। যা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ ও অবৈধ কারবার।

সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় রেলওয়ের পাওয়ার হাউস এর সামনে প্রধান অফিস খুলে অবিনশ্বর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। অথচ ওই এলাকায় কোন ব্যবসায়ীই নেই। যারা এই সমিতির সদস্য হবেন।

মূলতঃ সমবায়ের রেজিস্ট্রেশন নিয়ে সুদের রমরমা ব্যবসা করার লক্ষ্যেই স্থানীয় সমবায় অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে সমিতি গঠন করেছে।
এই সমিতির মাধ্যমে নিজেদের এনজিও পরিচয় দিয়ে নামে বেনামে সদস্য সংগ্রহ করে কোন রকমে ঋণ গছিয়ে দেয়া হচ্ছে। এক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০% থেকে ৩৫% পর্যন্ত সুদ আদায় করা হচ্ছে। ঋনের কিস্তি দৈনিক হারে উত্তোলন করাসহ সাপ্তাহিক ছুটি শুক্রবার সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসে সরকারী ছুটির দিনও আদায় করা হচ্ছে ঋন ও সুদের কিস্তি।

এছাড়া তারা বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক বা ত্রৈমাসিক মেয়াদে ঋণ প্রদান করছে। যা সম্পূর্ণরপে সমবায় আইন বা দেশের প্রচলিত বেসরকারী আর্থিক সংস্থার নিয়ম নীতির বিপরিত। এভাবে তারা অতিরিক্ত সুদ আদায় এবং সরকারী আইন ও নিয়ম ভঙ্গ করলেও স্থানীয় সমবায় অফিস এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় গ্রাহকরা প্রতারণা শিকার হচ্ছেন এবং অতিরিক্ত সুদ প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

কয়েকজন গ্রাহক জানান, অবিনশ্বর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক সুমন নিজেদের এনজিও পরিচয় দিয়ে অল্প সুদের অধিকহারে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের সদস্য করেছে। এরপর সঞ্চয় করার মাধ্যমে গচ্ছিত টাকা ফেরত না দিয়ে এর বিপরিতে আমাদের ঋণ নিতে বাধ্য করেছে। যা চক্রবৃদ্ধি হারে সুদ আদায় সহ মাত্র ১ মাস বা ৩ মাস মেয়াদে ঋণ পরিশোধ করতে বাধ্য করছে। এতে আমরা ঋণ নিয়ে চরম বিপদে পড়েছি। অথচ সদস্য করার সময় বলা হয়েছিল অন্যান্য এনজিও যেভাবে পরিচালিত হয় সেভাবেই পরিচালনা করা হবে এই সমিতি।

এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, সমবায় সমিতিগুলো কোনভাবেই সমবায় আইনের বাইরে পরিচালিত হতে পারেনা। তারা নিজস্ব কমিটি করে আইন বহির্ভূত কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদেরকে সরাসরি জেলা অফিস কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়ায় আমরা কোন হস্তক্ষেপ করতে পারছিনা। তবে এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…