সামাজিক সংগঠন মিরেজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি : সামাজিক সংগঠন মিরেজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নোবেল দাশ এর সভাপতিত্বে ও মুন্না দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম।
এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজী এমরান মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহম্মদ সুমন, জি-ব্লক সভাপতি সাইদুর রহমান, এইচ-ব্লক সাধারণ সম্পাদক ফারুক, মিরেজ ফাউন্ডেশনের সহ -সভাপতি আব্বাস হোসেন রনী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনী, সাংগঠনিক সম্পাদক আজনাইন এনাম, অর্থ সম্পাদক ফারুক আহমেদ,সহ-অর্থ সম্পাদক মোঃ আল মামুন, প্রচার সম্পাদক শাউন ভৌমিক, কার্যকরী সদস্য {১) মাইনুদ্দিন ইসলাম, কার্যকরী সদস্য (২), কাজী আব্দুল্লাহ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাহায্য ও সহযোগিতা করা মহত কাজ, সমাজের অবহেলিত ও গরীবদের পাশে সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসলে তাদের অন্তত কিছুটা হলেও কষ্ট লাঘব হয়।


আপনার মতামত লিখুন