সনি সিডিপি-১০১: বিশ্বের প্রথম সিডি প্লেয়ার
প্রযুক্তির ইতিহাসে অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ। এ মাসেই যেমন বাজারে আসে বিশ্বের প্রথম ব্যক্তিগত গাড়ি। একইভাবে এ মাসে বিশ্বের প্রথম সিডি প্লেয়ার বিক্রি শুরু হয়।
১৯৮২ সালের ১ অক্টোবর জাপানের বিখ্যাত সনি কোম্পানি প্রথম সিডি প্লেয়ার সনি সিডিপি-১০১ বাজারে আনে। তখন এর দাম ছিল ১ হাজার ডলার (বর্তমানে যা ৩ হাজার ডলারের সমান)।
গান সম্পর্কিত প্রযুক্তির ইতিহাসে সিডি প্লেয়ার এক বিষ্ময়কর আবিষ্কার। কিন্তু এ যন্ত্রের ব্যবহার এখন নেই বললেই চলে। তথ্য-প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কারে এক সময়ের ব্যাপক জনপ্রিয় যন্ত্রটি কোণঠাসা হয়ে গেছে।
এক সময় ক্যাসেট প্লেয়ারে গান শোনা হতো। তবে এক্ষেত্রে কিছু সমস্যা ছিল। ক্যাসেট প্লেয়ার আকারে অনেক বড় হওয়ায় এটা বহন করা কষ্টকর ছিল। সেই সমস্যার সমাধান নিয়ে আসে সিডি প্লেয়ার।
১৯৮২ সালে বিশ্বের প্রথম সিডি প্লেয়ার হিসেবে জাপানের বাজারে বিক্রি শুরু হয় সনি সিডিপি-১০১। এর দুই বছর পর ১৯৮৩ সালে এ সিডি প্লেয়ার উত্তর আমেরিকা ও ইউরোপে পৌঁছে যায়। এরও কিছুদিন পর প্রায় বিশ্বের অন্যান্য প্রান্তে।
নব্বই দশকে বাংলাদেশে সিডি প্লেয়ারের প্রচলন শুরু হয়। শুরুর দিকে শহর কেন্দ্রিক প্রচলন হলেও পরবর্তীতে সহজলভ্য হওয়ায় ছড়িয়ে পড়ে গ্রামগঞ্জে। ভাড়ায় এক ঘর থেকে আরেক ঘরে ঘুরত এসব যন্ত্র।
তখন বাংলা সিনেমা, নাটকসহ গান দেখতে শুনতে বাসাবাড়ি থেকে হোটেল-রেস্টুরেন্ট, অফিস কক্ষ সবখানেই বিনোদন সহায়ক এসব যন্ত্রের ছিল অবাধ বিচরণ। এখন সেই প্রচলন নেই, তাই যন্ত্রগুলো হারিয়েছে সেই কদর।
তথ্য-প্রযুক্তির অগ্রসরতার প্রভাবে গত চলতি শতকের শুরু থেকে সিডি প্লেয়ারের জনপ্রিয়তা কমতে শুরু করে। কিন্তু এর আগ পর্যন্ত প্রায় দুই দশক ধরে সিডিই ছিল সংগীতপ্রিয় মানুষের পছন্দের শীর্ষে।
আর এখন ফেসবুক, ইউটিউব আর মেমোরি কার্ডের যুগ। আগের মতো সিডি প্লেয়ারে গান শোনে না মানুষ। কিন্তু জাপানি যুক্তির এ যন্ত্রটি আজও অনেকের সংগ্রহেই রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন