খুলশীতে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ গ্রেফতার ১
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ এক জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার রাত সোয়া ৮টার সময় গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. অপু আহম্মেদ (৩২) সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা রণকেলী ইয়াগুল মুমিন ভিলার মো. মুমিনুল ইসলামের ছেলে। বর্তমানে সে নগরীর খুলশী থানা ফয়েজলেক নুরিয়া মাদ্রাসা রোডের হাজী আজগর আলী কলোনীতে ভাড়া বাসায় থাকেন।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন অস্ত্রসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেফতার অপুর বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন