খুঁজুন
, ,

এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 7 October, 2022, 4:12 pm
এসএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি বছরের এসএসসির ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী সোমবার থেকে। ব্যবহারিক পরীক্ষা নেয়ার জন্য পরীক্ষকদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

গত ৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো
উচ্চতর গণিত

লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষণ বণ্টন করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে দুটি পরীক্ষণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষণের জন্য সর্বাধিক দুইবার লটারির সুযোগ পাবেন।

উচ্চতর গণিত পরীক্ষায় পরিকল্পনা প্রণয়নে নম্বর ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩ নম্বর, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণে ৩ নম্বর, ব্যাখ্যাসহ ফল উপস্থাপনে ২ নম্বর থাকবে। আর মৌখিক অভিক্ষায় মৌখিক প্রশ্ন পাঠ্যসূচির মধ্যে হবে। পরীক্ষণের ওপর ও প্রশ্ন করা যাবে। এতে থাকবে ৫ নম্বর

কৃষি শিক্ষা

দুই ঘণ্টার কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। পরীক্ষার্থীদের যেকোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এতে থাকবে ১৫ নম্বর। আর ব্যবহারিক খাতায় ৫ নম্বর ও মৌখিক পরীক্ষায় ৫ নম্বর থাকবে।

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞানে দুই ঘণ্টার ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষণ বণ্টন করতে হবে। পরীক্ষার্থীকে যেকোনো একটি পরীক্ষণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষণের জন্য সর্বাধিক দুইবার লটারির সুযোগ পাবেন।

পরীক্ষায় তত্ত্বে ৩ নম্বর, তথ্য সংগ্রহ, ছক ও প্রয়োজনীয় চিত্রে ৬ নম্বর, হিসেবে ৩ নম্বর, ফলাফলে ১ নম্বর ও সতর্কতায় ২ নম্বর থাকবে। আর ব্যবহারিক নোটবুকে ৫ নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর হবে ৫। এতে পরীক্ষকরা পরীক্ষার্থীর পরীক্ষণের ওপর জ্ঞান যাচাইয়ে প্রাধান্য দেবেন। তবে, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যেকোনো প্রশ্ন করা যাবে।

রসায়ন

রসায়নে দুই ঘণ্টার ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষণ বণ্টন করতে হবে। পরীক্ষার্থীকে যেকোনো একটি পরীক্ষণ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষণের জন্য সর্বাধিক দুইবার লটারির সুযোগ পাবেন।

পরীক্ষায় এতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদির নাম ও তত্ত্বে ৩ নম্বর; যন্ত্রপাতি সাজানো, যথাযথ ব্যবহার ও কার্যপ্রণালির জন্য ৪ নম্বর; ধর্ম পরীক্ষা ও ফল লিখনে ৬ নম্বর এবং পরীক্ষার পরিচ্ছন্নতা ও সতর্কতার জন্য ২ নম্বর থাকবে। ব্যবহারিক নোটবুকে কাজের পরিমাপ, পরিচ্ছন্নতা ও শিক্ষকের নিয়মিত স্বাক্ষরের ওপর ভিত্তি করে নম্বর দিতে হবে। নোটবুকে নম্বর হবে ৫ ও মৌখিক পরীক্ষা হবে ৫ নম্বরে। মৌখিক পরীক্ষার পরীক্ষকেরা পরীক্ষণের ওপর জ্ঞান যাচাইয়ে প্রাধান্য দেবেন। তবে পাঠ্যসূচির অন্তর্গত যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করা যাবে।

জীববিজ্ঞান

জীববিজ্ঞান বিষয়ের দুই ঘণ্টার ব্যবহারিক পরীক্ষায় পূর্ণমান হবে ২৫ নম্বর। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে পরীক্ষণের নামে ১ নম্বর, উপকরণ বা যন্ত্রপাতি ১ নম্বর, কার্যপদ্ধতি ও প্রদর্শনে ৩ নম্বর, চিত্রাঙ্কনে ৩ নম্বর, চিত্র চিহ্নিতকরণে ২ নম্বর, পর্যবেক্ষণে ২ নম্বর, সিদ্ধান্তে ২ নম্বর এবং সতর্কতায় ১ নম্বর থাকবে। এ ছাড়া উপস্থাপনকৃত পরীক্ষণটির ফল ব্যাখ্যায় ৪ নম্বর, মৌখিক পরীক্ষা ৪ নম্বর এবং ব্যবহারিক খাতা ও শিটে ২ নম্বর থাকবে।

চারু ও কারুকলা

চারু ও কারুকলার ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থী দৃশ্য ও নকশা অঙ্কনের জন্য প্রয়োজনীয় রং (জল রং ছাড়া) জ্যামিতি বক্স, স্কেল, পেনসিল, ইরেজার ইত্যাদি নিজে নিয়ে আসবে। হল কর্তৃপক্ষ ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবেন। পরীক্ষার্থীরা ওই ব্যবহারিক উত্তরপত্রে দৃশ্য ও নকশা অঙ্কন করবে।

সংগীত

সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষকেরা প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা গ্রহণ করবেন। পরীক্ষার্থীর গায়নরীতি, সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর প্রতি লক্ষ্য রেখে নম্বর দেবেন।

গার্হস্থ্যবিজ্ঞান

দুই ঘণ্টার গার্হস্থ্যবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। পরীক্ষায় প্রয়োজনীয় উপকরণ কলম, পেনসিল, স্কেল, রাবার, বোর্ড, পেপার ও আলপিন আনতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় উপকরণ হিসেবে ডিম, দুধ, চিনি, ভ্যানিলা ও এসেন্স আনতে হবে।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।