ঢাবি অধিভুক্ত এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সূচি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই ও নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে।
রুটিনে অনুযায়ী, (জুলাই ও নভেম্বর-২০২২) এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) প্রথম প্রফেশনাল পরীক্ষা শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত। (জুলাই-২০২২) এর দ্বিতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর (রবিবার) পর্যন্ত। আর (নভেম্বর ২০২২ সেশন) এর দ্বিতীয় প্রফের সাপ্লিমেন্টারী পরীক্ষা আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) কমিউনিটি মেডিসিন এবং ২৭ নভেম্বর (রোববার) ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হবে।
এছাড়াও তৃতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আর চূড়ান্ত প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
রুটিনে আরও বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর (শনিবার) প্রথম প্রফের মৌখিক ও প্রায়োগিক, ৩ ডিসেম্বর (শনিবার) দ্বিতীয় প্রফ ও সাপ্লিমেন্টারীর মৌখিক এবং ব্যবহারিক, ২৮ নভেম্বর (সোমবার) তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ (মঙ্গলবার) ডিসেম্বর ফাইনাল প্রফের ওএসপিই পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর (শনিবার) মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এন-কে


আপনার মতামত লিখুন