করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫:৪২ সন্ধ্যা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১২৪ জন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪১২ জন মারা গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার দুইজন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, দেশে ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

Feb2
Feb2