খুঁজুন
, ,

ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হলে করণীয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 1 October, 2019, 10:06 am
ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হলে করণীয়

.jpg

অনেক নিরাপত্তার মধ্য দিয়েও আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হতে পারে। প্রায়ই আমরা শুনে থাকি, অনেকের সাইট হ্যাক হওয়ার খবর। যার সাইটটি হ্যাক হয় সে হয়ত জানে না তখন আসলে কী করা দরকার। বর্তমানে বিশ্ব জুড়ে ৩০%-এর বেশি ওয়েবসাইট চলছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে।

ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হলে আপনার করণীয় বিষয় তুলে ধরা হলো এ লেখায়—

ব্যাকআপ রিস্টোর করুন

হ্যাক হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি আপনার ওয়েবসাইটির ব্যাকআপ ফাইলটি ইন্সটল দিয়ে নিন। যদি আপনি ব্যাকআপের জন্য কোনো প্লাগিন ব্যবহার করেন তাহলে সেই প্লাগিনের ডকুমেন্টারিতেই দেওয়া থাকবে কীভাবে আপনাকে ব্যাকআপ ইন্সটল দিতে হবে। যেটা বিভিন্ন প্লাগিনের বিভিন্ন রকমের হয়ে থাকে। তাই কীভাবে ইন্সটল দিবেন সেটা এখানে বলা সম্ভব না। যদি আপনি ব্যাকআপ না করে থাকেন বা ব্যাকআপের জন্য কোনো প্লাগিন ব্যবহার না করে থাকেন, তবে আপনার হোস্টিং প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন। তাদের কাছে আপনার ওয়েবসাইটের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ব্যাকআপ থাকে। তাদের থেকেই আপনার সাইটের ব্যাকআপ ইন্সটল করে নিন।

ডাটাবেজ এডিট করুন

ব্যাকআপ ইন্সটল করার পরেই আপনার সাইটির ডাটাবেজে লগিন করুন। আপনার ডাটাবেজের নাম, প্রিফিক্স সব কিছুই পরিবর্তন করে ফেলুন। আপনার যে ইউজার নেম দেওয়া আছে সেটা পরিবর্তন করুন, সঙ্গে আপনার পাসওয়ার্ডটিও। সঙ্গে দেখে নিন এডমিন হিসাবে অন্য কোনো ইউজার আছে কি না। অনেক সময় হ্যাকার নিজের জন্য আলাদা করে এডমিন একাউন্ট বানিয়ে রাখে, যেন পরবর্তীতে আবার হ্যাক করতে পারে। তাই বিষয়টা অবশ্যই লক্ষ রাখবেন।

সেফ ব্রাউজার চেক করুন

আপনার সাইটটি রান করার পরে এবার আপনাকে দেখতে হবে সাইটটি গুগলের কাছে সেফ কি না। অনেক সময় ফিশিং পেজ কোনো এক ফোল্ডারে আপলোড করে রাখতে পারে। এই জন্য আপনি এ ইউআরএলটা কপি করে নিন, example.com আপনার ওয়েব সাইটটি দিন ও ভিজিট করুন।

ইউজার পারমিশন চেক করুন

আপনার সাইটে যদি বেশি ইউজার বেশি হয়ে থাকে তাহলে আপনার সব ইউজারের পারমিশনগুলো চেক করে নিন। ইউজার রোলের জন্য অনেক সময় আপনার সাইটটি হ্যাক হয়ে যেতে পারে, তাই এদিকে একটু লক্ষ রাখবেন। আর হ্যাঁ, আপনার ইউজারদের তাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে দেবেন।

সিক্রেট-কি পরিবর্তন করুন

সল্ট বা সিক্রেট-কি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এনক্রিপ্ট করে রাখে। যেটা আপনার wp-config.php এই ফোল্ডারে থাকে। অনেক সময় হ্যাকার নিজের বানানো সল্ট wp-config ফাইলের মাঝে বসিয়ে রাখে, যা দিয়ে সে আপনার গোপন ইনফরমেশনগুলো ডিক্রিপ্ট করতে পারে। তাই দ্রুত https://api.wordpress.org/secret-key/1.1/ salt/ এই লিংকে গিয়ে একটি সল্ট বানিয়ে নিন ও সেটা wp-config.php ফাইলে গিয়ে পেস্ট করে দিন।

অপ্রয়োজনীয় প্লাগিন ও থিম ডিলিট করুন

যে প্লাগিনগুলো আপনি ব্যবহার করেন না, যত দ্রুত সম্ভব সেগুলো ডিলিট করে দিন। সঙ্গে দেখে নিন আপডেট দেওয়া যাবে এমন কোনো থিম বা প্লাগিন আছে কি না। যদি থেকে থাকে তবে সেগুলো দ্রুত আপডেট করে নিন। মনে রাখবেন ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হওয়ার ৫০ শতাংশ কারণ হচ্ছে এই ব্যাকডেটেড প্লাগিন ও থিমগুলো। বেশির ভাগ সময় থিম ও প্লাগিনের কারণেই সাইট হ্যাক হয়ে থাকে। থিম বা প্লাগইন থেকে ১০০ গজ দূরে অবস্থান করায় ভালো।

স্ক্যান করুন

আপনার সাইটে কোনো মালওয়্যার আছে কি না, সেটা জানার জন্য আপনার সাইটি সম্পূর্ণ স্ক্যান করুন। আপনি যদি আগে থেকে কোনো সিকিউরিটি প্লাগিন ব্যবহার করে থাকেন তাহলে সেটা দিয়েই আপনি স্ক্যান করতে পারেন। যদি আপনি কোনো সিকিউরিটি প্লাগিন ব্যবহার না করেন, তবে একটা সিকিউরিটি প্লাগিন ইনস্টল করে নিন। আমার রিকোমেন্ড আপনি ওয়ার্ডফেন্স প্লাগিনটি ব্যবহার করতে পারেন। এছাড়া এই ওয়েব সাইটগুলো ব্যবহার করে আপনি স্ক্যান করতে পারেন।

হোস্টিং ব্যবহারে সচেতন হোন

আপনার সাইটি যে হোস্টিং কোম্পানির কাছে থেকে নেওয়া তাদের সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন। অনেক সময় সার্ভারের দুর্বলতার জন্য সাইট হ্যাক হয়ে যেতে পারে। যেমন তেমন কোম্পানির কাছে থেকে হোস্টিং কিনবেন না। বিশেষ করে শেয়ার্ড হোস্টিং যারা ব্যবহার করেন তাদের জন্য এই দিকটা লক্ষ রাখা একটু বেশি গুরুত্বপূর্ণ। শেয়ার্ড হোস্টিংয়ের একটা ওয়েব সাইট হ্যাক হয়ে গেলে অনেক সময় সেই সার্ভারের বাকি সাইটগুলো হ্যাক হয়ে যায়। সব থেকে ভালো হয় শেয়ার্ড হোস্টিং ব্যবহার না করলে। ভালো কোম্পানি থেকে হোস্টিং কেনাটাই মনে হয় ভালো।

Feb2
Feb2

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 7:38 pm
কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না: নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়; এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কাপ্তাই লেকের স্বার্থ, নিরাপত্তা ও অস্তিত্ব নিয়ে কোনো ধরনের অপতৎপরতা বা ষড়যন্ত্র আমরা মেনে নেব না।

তিনি আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গ্রেটার চট্টগ্রাম ফোরাম ও চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সমন্বয় ফোরাম আয়োজিত কাপ্তাই লেকের পানি নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে আমলারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কাপ্তাই লেককে ঘিরে যদি কোনো মহল দেশের স্বার্থবিরোধী পরিকল্পনা করে থাকে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় সম্পদ নিয়ে কোনো গোপন সিদ্ধান্ত, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। পানির লেভেল অতিক্রম করার আগেই পানি ছেড়ে দিয়ে চট্টগ্রাম ওয়াসা সহ, জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত করার ঘটনাটি বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট—কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং লেককে ঘিরে যেকোনো অনিয়ম বা ষড়যন্ত্রের বিষয়ে স্বচ্ছ তদন্ত করতে হবে।

আমরা চাই কাপ্তাই লেক হোক দেশের সম্পদ ও সম্ভাবনার উৎস। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের স্বার্থে জাতীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে বীর চট্টলার আপামর জনসাধারণ প্রস্তুত।

গ্রেটার চট্টগ্রাম ফোরামের মহাসচিব হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, মঞ্জুর রহমান চৌধুরী।

জহিরুল ইসলাম ও সাজ্জাদ খানের পরিচালনার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন➤প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, মিয়া মোহাম্মদ আরিফ, এমরান এমি, আরিফ হাসান, এড. ইকবাল হোসেন, কিরণ শর্মা, ইসমাইল ইমন, আবু বক্কর রাজু, কামাল পারভেজ, মেজবাহ উদ্দিন মিন্টু, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার আরিফ হাছান চৌধুরী, ইঞ্জিনিয়ার মিনহাজুল হক ভূঁইয়া,কামরুল হাসান, এস এ গনি, মোরশেদ রনী, নুর হোসেন, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মহসিন,সাইদুল হক সিকদার, আব্দুল জলিল, মহসিন, সাফওয়ান, মাঈনউদ্দিন খান রাজিব, জাভেদ ওমর, কামরুল হাসান আকাশ, মো: শাহ আলম, নিলয়, সিফাত, ইমরান, রুবেল, রায়হান, রনি, ইয়াসিন, মহিন, সাহেদ, শুভ, শান্ত, সাইদুল, জাবেদ, ইফতি সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।