খুঁজুন
, ,

মিরসরাইয়ে মসজিদ নিয়ে ধন্ধ, রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 October, 2022, 7:39 pm
মিরসরাইয়ে মসজিদ নিয়ে ধন্ধ, রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে খাস জমিতে নির্মিত শত বছরের পুরনো একটি মসজিদকে ওয়াক্‌ফ এস্টেট দেখিয়ে গোপনে মতোয়াল্লি নিয়োগ করার অভিযোগ উঠেছে। কথিত মতোয়াল্লি সমজিদের সম্পত্তি বিক্রয় করে ১০লক্ষ টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে মুসল্লি ও কথিত মতোয়াল্লির লোকজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে।

বিবাদ কে কেন্দ্র করে সমঝোতা বৈঠকে উপস্থিত শ খানেক মুসল্লিকে সন্ত্রাসী বলে আক্ষায়িত করলে কথিত মতোয়াল্লির লোকজন ও মুসল্লিদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ অক্টবোর) দুপুর ১২টায় মিরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, কিছমত জাফরাবাদ উজির আলীকামলা জামে মসজিদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা যায়, কিছমত জাফরাবাদ উজির আলীকামলা জামে মসজিদ প্রাঙ্গনে শ খানেক মানুষের জটলা। সবাই হাতাহাতি আর ধাক্কাধাক্কিতে জড়িয়ে মারমুখি অবস্থানে। যে কোনসময় রক্তারক্তির ঘটনা ঘটতে পারে।

এমন অবস্থা দেখে দ্রুত স্থান ত্যাগ করেছেন সমঝোতা বৈঠকের প্রধান চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেট ১নং রিজিওনের পরিদর্শক আনোয়ারুল ইসলাম। জহুররের নামাজ শেষে প্রায় উপস্তিত ৭০জন মুসল্লি সাংবাদিক পরিচয় পেয়ে অভিযোগ করে বলেন, উজির আলীকামলা জামে মসজিদের বয়স শত বছরের উপরে। এই জমির আরএস, বিএস, পিএস, সিএস সকল দলিলে এটি খাস জমি। খাস জমির উপর নির্মিত মসজিদের উন্নয়নের লক্ষে এলাকার একাদিক ভুমির মালিকরা বিভিন্ন জমি দান করেছেন। কেউ মুখিক ভাবে করেছেন কেউ দালিলিক ভাবে করেছেন। কিন্তু ২০১৭ সালের দিকে এলাকার আজিজুল হক (৫৪) পিতা; মৃত আমিনুল হক জাকির হোসেন (৫০) পিতা রবিউল হোসেনও নুর সোবহান (৪২) পিতা মৃত নরুল হক সহ কিছু লোক একত্রিত হয়ে সমজিদের কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেট অফিসে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে ওয়াক্ফ করে আজিজুল হককে গোপনে মতোয়াল্লি নিয়োগ করে। আজিজুল হক মতোয়াল্লি সেজে সমজিদের দান কৃত ৪শতাংশ জমি বিসিক শিল্পনগরীর জন্য সরকার কর্তৃক একোয়ার করা হলে ৩লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়া মৃত ছিদ্দিক হাজী কর্তৃক মৌখিক ভাবে মসজিদ কে দান কৃত ৪শতক জমি ৬লক্ষ ৩০হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করেন।

এসময় সমজিদের মুসল্লি আমিরুল ইসলাম, নুরউদ্দিন, ইফতেখারইরুল আলম, কামরুল আহসান, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, রবিউল হোসেন, নাবীউল হক, রেজাউল করিম, শামছুল হক, আবদ্দুল মোমেন, আফচার, ইসলাম, একরামুল হক, জিউল হক, মোশাররফ সহ প্রায় পঞ্চাশ উদ্ধ বয়সের ৭০ থেকে ৮০জন মুসল্লি উপস্থিত ছিলেন।

তারা আরও জানান, মসজিদের আশপাশের প্রায় শ খানেক পরিবারের কাছ থেকে মাসিক ধার্য করে তিনি টাকা আদায় করতেন। সমজিদের প্রায় ১ একর ৬শতাংশ জমি রয়েছে। সেগুলি বর্গা দিয়ে প্রতিবছর যে খাজনা পান আদায়কৃত টাকা সমজিদের উন্নয়নের জন্য ব্যয় না করে আত্মসাৎ করায় মুসল্লিরা হিসাব চাইলে তিনি মসজিদে তালা মেরে দেয়ার হুমকি দেন।

অভিযুক্ত কথিত মতোয়াল্লি আজিজুল হক ও তার ভাতিজা জাকির হোসেন জানান, ওয়াক্ফ করা হয়েছে নিয়ম মেনে। নিয়ম অনুযায়ী বর্তমানে আজিজুল হক মতোয়াল্লি। কিন্তু স্থানিয় শ খানেক লোক একত্রিত হয়ে তাকে তার কাজ থেকে বিরত থাকতে বাধ্য করছে। এই ব্যাপারে তিনি ওয়াক্ফ এস্টেট মেনেজমেন্ট চট্টগ্রাম বরাবরে অভিযোগ করেছেন। কিন্তু খাস জমি কিভাবে তিনি ওয়াক্ফ করেছেন তার নথি পত্র চাইলে উপস্তিত কোন নথি দেখাতে ব্যার্থ হন।

স্থানিয় ইউপি সদস্য জানান, সমজিদটি নিয়ে বহুবার বৈঠক হয়েছে। কথিত মতোয়াল্লি আজিজুল হক বৈঠকের সিদ্যান্ত মানেন না। পরবর্তীতে মিরসরাই থানা ও উপজেলা নির্বাহী অফিসারে সরনাপন্ন হয়েছেন। আজিজুল হক নিজে বাদি হয়ে বৈঠকে উপস্থিত থাকেন না। তিনি কিভাবে সরকারি জমি ওয়াক্ফ করেছেন আমাদের জানা নেই। সমজিদ টি আমার এলাকায় অন্যান্য সমজিদের চেয়ে অনুন্নত । আমরা চাই সমজিদের সমস্যা সমাধান করে সমজিদটি উন্নয়ন করার জন্য।

চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেট ১নং রিজিওনের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খাস জমি ওয়াক্ফ করার সুযোগ নেই। ওয়াক্ফ করতে হলে নাল জমি লাগবে। আমি চট্টগ্রামে দায়িত্বে এসেছি ৩ বছর হয়েছে। এটি ২০১৭ সালে ওয়াক্ফ হয়েছে। তখন কিভাবে হয়েছে আমার জানা নেই।

Feb2

ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:42 am
ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ঘানার বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে রানারআপ হিসেবেই পরের রাউন্ডের টিকিট কাটলো তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পিটার সুচিচ। ৩১তম মিনিটে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলটির চূড়ান্ত বৈধতা দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ঘানা। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। আর্নেস্ট নুয়ামাহর নেওয়া ফ্রি কিকে বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন ভলিতে বলটি জালে পাঠান। সহকারী অফসাইডের পতাকা তুললেও ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা দেন রেফারি।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ১০ মিনিট পরেই আবারও লিড নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:32 am
পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

England's Harry Kane (9) scores his side's second goal past Panama goalkeeper Orlando Mosquera (22) during the World Cup Group L soccer match between Panama and England in East Rutherford, N.J., near New York, Saturday, June 27, 2026. (AP Photo/Yuki Iwamura)

দিন তিনেক আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল ইকুয়েডর। সেই নিউজার্সি স্টেডিয়ামে এরকম কিছুর আভাসই দিচ্ছিল পানামা। কিন্তু সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-০ গোলে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয়।

হ্যারি কেইনের ইংল্যান্ড প্রথমার্ধে পানামা বক্সে নিয়মিত ব্যতিব্যস্ত রেখেছিল। একের পর এক আক্রমণ করলেও গোল পায়নি টুখেলের শিষ্যরা। পানামা রক্ষণ ঠিক রেখে মাঝে-মধ্যে আক্রমণ করে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

পানামার এই ম্যাচে হারানোর কিছু ছিল না। টুর্নামেন্টে আগেভাগে বিদায় নেয়া দলের মধ্যে পানামা অন্যতম। ইংল্যান্ডের পরের রাউন্ড নিশ্চিত হয়েছে। এই ম্যাচটি শুধু গ্রুপসেরা হওয়ার। এরপরও পানামার বিপক্ষে পয়েন্ট হারালে ইংল্যান্ডের প্রভাব প্রতিপত্তির উপর বড় চাপের শঙ্কা ছিল। গোল না হওয়া পর্যন্ত তাই ইংলিশ সমর্থকরা ছিলেন তুমুল চাপে।

ইংল্যান্ডকে চাপমুক্ত করেন বেলিংহাম। ৬২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান। গোললাইন অতিক্রম করার পর ইংলিশ সমর্থকরা হাফ ছেড়ে বাঁচেন। তখন নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ গানে মুখরিত হয়।

ম্যাচ জুড়ে পানামা বক্সে থেকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখা হ্যারি কেইন মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়৷ কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল পানামার ডিফেন্ডারদের ৷ হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। আবার নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ সমর্থকদের উল্লাস।

৬০ মিনিট পর্যন্ত প্রায় সমানতালে খেলা পানামা ৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে খেলা থেকে ছিটকে যায়। ম্যাচের বাকি সময় অনেকটা পরিকল্পনাহীন ফুটবলই খেলেছে মধ্য আমেরিকার দেশটি। জয় সুনিশ্চিত হওয়ায় ইংলিশ কোচ টুখেল ফুটবলার পরিবর্তন করে খানিকটা পরখ করেন। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানেই।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 11:14 pm
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে মিলে রেকর্ড ৪৩ বস্তা টাকা। ৯টার পর শুরু হয় গণনা। চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ নানা সামগ্রী পাওয়া গেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থীসহ ৫৯০জন এবার টাকা গণনায় অংশ নেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। ১৩টি সিন্দুকে সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছিল।

শনিবার দানবাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। (সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত)। এছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদে দানবাক্সের পাশাপাশি অনলাইনেও দান-খয়রত গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২টাকা জমা হয়েছে।