খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির পথ গুছিয়ে নিল নিউজিল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ২:৩১ অপরাহ্ণ
আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির পথ গুছিয়ে নিল নিউজিল্যান্ড

আয়ারল্যান্ড পেসার জসুয়া লিটনের হ্যাটট্রিক এবং ওপেনিং জুটিতে তাদের দারুণ শুরুর পরও বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৩৫ রানে জিতেছে। সেমিফাইনালে যাওয়ার পথ গুছিয়ে নিয়েছে। যেটুকু পথ বাকি আছে তা অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচেই পূর্ণ হয়ে যেতে পারে।

পাঁচ ম্যাচ থেকে নিউজিল্যান্ড তিন জয় ও এক টাইয়ে সাত পয়েন্ট পেয়েছে। তবে তাদের নেট রাট রেট + ২.১১। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট পাঁচ করে। দুই দলেরই সাত পয়েন্ট হওয়ার জোর সম্ভাবনা আছে। অজিদের নেট রান রেট -০.৩০৪ এবং ইংল্যান্ডের + ০.৫৪৭। নেট রান রেট দুই দলের পক্ষেই কিউইদের ছাড়িয়ে যাওয়া খুবই কঠিন।

শুক্রবার অ্যাডিলেডের ম্যাচে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৫২ রানের জুটি দেন। অ্যালেন ফিরে যান ১৮ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে। ডেভন কনওয়ে আউট হন ৩৩ বলে ২৮ রান করে।

রান পেয়েছেন নিউজিল্যান্ডের পরের দুই ব্যাটারও। তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৫ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া গ্লেন ফিলিপস ৯ বলে ১৭ রান করেছেন। ডার্লি মিশেল ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাবে আইরিশরা ওপেনিং জুটিতে উইকেট না হারিয়ে ৮.১ ওভারে তোলে ৬৮ রান। পল র্স্টালিং ২৭ বলে ৩৭ রান করেন। আন্দ্রে বালব্রেইনি ২৫ বলে করেন ৩০ রান। তারা ফিরতেই নিয়মিত উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করতে পারে ১৫০ রান। লোয়ারে ডকরেল ১৫ বলে ২৩ রান যোগ করেন।

আয়ারল্যান্ডের হয়ে জসুয়া লিটিল দারুণ বোলিং করেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি হ্যাটট্রিকসহ নেন ৪ উইকেট। এছাড়া গ্যারেথ ডিলানি নেন দুই উইকেট। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট নেন। টিম সাউদি, মিশেল সাটনার ও ইশ শোধি নেন দুটি করে উইকেট।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…