খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল, সম্পাদক জহুরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল, সম্পাদক জহুরুল

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে মো. দিদারুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তাদের কাধে থাকবে দলটির ভালো মন্দ।

আজ বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হােসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটির শূন্য পদগুলো আগামী ৬০ কর্মদিবসের মাধ্যমে পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি – মো. ফারুক, পার্থ সারথি চৌধুরী, মো. মুর্তজা কামাল চৌধুরী, তৌহিদুল আলম,সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, আকতার হোসাইন, নাসির উদ্দীন, অ্যাডঃ শাহাদাত কবির বাহাদুর, মো. মঈনুদ্দিন চৌধুরী,

যুগ্ম সম্পাদক পদে রয়েছেন – মো. নাছির উদ্দীন মিন্টু, সফিউল আজম,

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে – মো. মুরিদুল আলম মুরাদ, মু. বেলাল হোসেন মিন্টু, মো. আবিদ হোসেন, মো. নুরুল আমিন, এ এন এম ফরহাদুল আলম।

প্রচার সম্পাদক পদে রয়েছেন – মো. সাইফুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, গ্রস্হনা প্রকাশনা সম্পাদক আবু হায়দার মো. ওসমান গণি রাসেল, অর্থ সম্পাদক মো. হাবীবুল হক চৌধুরী, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জামিল উদ্দিন, ত্রাণ সম্পাদক মো. মহিউদ্দিন মুরাদ, সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম , বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, স্বাস্হ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চৌ. কায়সার, জনশক্তি ও কর্মসংস্তান বিষয়ক সম্পাদক ইন্জি: আলম রুদ্র, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, সহ – সম্পাদক কুতুবউদ্দিন শাহ ইমন, সহ- সম্পাদক আরমান হেলালী, সদস্য আবু নাঈম মো.মিনহাজ উদ্দিন, আবদুল হান্নান লিটন, এবং মো. মহিউদ্দিন।

উল্লেখ্য, গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…