সীতাকুণ্ডের আলী শাহ আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া নিবাসী সুলতান মোহাম্মদ আলী শাহ।
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল এ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আলী শাহ প্রবাসে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত হয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।
সুলতান মোহাম্মদ আলী শাহকে আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাপকভাবে প্রচার করতে কাজ করে যাবো।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন