খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ
মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন তিনি বলেছেন, ৪ ডিসেম্বরের মহাসমাবেশ সুন্দর সফল ভাবে আয়োজনের জন্য আমাদেরকে দল,মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পলোগ্রাউন্ড ময়দানের মহাসমাবেশের মাধ্যমে দেশ জুড়ে আওয়ামী লীগের মহাকর্মসূচি শুরু হবে। সুতরাং এই মহাসমাবেশকে সার্থক করে তুলতে আমাদেরকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে- এই ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রাখতে হবে। স্মরণাতীত কালের সেরা মহাসমাবেশে পরিণত করতে হবে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, রেলওয়ে শ্রমিক লীগ, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগ, বন্দর শ্রমিক কর্মচারী লীগসহ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

মত বিনিময় সভায় জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহবায়ক মো. ইয়াকুব, সদস্য সচিব মিরণ হোসেন মিলন, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়াসা শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, বন্দর শ্রমিক কর্মচারীলীগ নেতা মীর নওশাদ, চট্টগ্রাম মহানগর হকার্স শ্রমিকলীগ নেতা মো. আলমগীর, কাজী আবদুস ছাদেক মান্না, মো. শাহীন, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ, লোকমান হাকিম , নাছির উদ্দীন পলাশ, তারেক হায়দার, সালাউদ্দিনসহ শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/এনআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…