খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে আজ দিনের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো ও পোল্যান্ড। যেখানে প্রথম থেকেই পোল্যান্ডের বিপক্ষে দাপট দেখাচ্ছিল মেক্সিকো। তবে দ্বিতীয়ার্ধে ডি-বক্সে রবার্ট লেভানদভস্কি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পোল্যান্ড। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি বার্সার এই তারকা ফরোয়ার্ড। অন্যদিকে মেক্সিকো বল দখলে বেশ এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি। ফলে নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়েই শেষ হয়েছে সি গ্রুপের ম্যাচটি।

মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪ এ পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মেক্সিকোর খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখেন। তবে প্রথম ২৫ মিনিট থেকে গোলমুখে কোনো শট নিতে পারেনি। অন্যদিকে পোল্যান্ড বলের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও বার বার ব্যর্থ হন।

তবে ২৬তম মিনিটে ভেগারের ক্রস থেকে বাড়ানো বল হেরেরা শট নেন। তবে বল গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। এতে সহজ সুযোগ পেয়েও গোলবঞ্চিত হয় মেক্সিকো। আক্রমণের বিপরীতে ২৯ মিনিটে উল্টো হলুদ কার্ড খেয়ে বসে মেক্সিকোর সানচেজ। তবে প্রথমার্ধের শেষ দিকে আবারও মেক্সিকোর সামনে সুযোগ আসে। তবে বল গোলবারের উপর দিয়ে গেলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে পোল্যান্ডের ফরোয়ার্ডরা মেক্সিকান ডিফেন্ডারদের চেপে ধরে। যার সুবাদে ৫৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে রবার্ট লেভানদভস্কি ফাউলের শিকার হলে পেনাল্টিও পায় পোল্যান্ড। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা মেক্সিকোর গোলকিপার ওচোয়া বার্সা এই তারকার পেনাল্টি বাম পাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। এতে বেশ হতাশ হয়ে পড়েন পোল্যান্ডের সমর্থকরা।

৬৪ মিনিটে এবার গোলের সুযোগ পায় মেক্সিকো। তবে মার্টিনের শট আলভারেজের মাথা ছুঁয়ে গোলমুখে যেতেই ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন পোল্যান্ডের গোলরক্ষক সিজনি। ম্যাচের শেষ দিকে পোল্যান্ড গোলের চেষ্টা করলেও গোল মুখে শট নিতে ব্যর্থ হয়। এতে নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ে দুই দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…