খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যতে ড্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যতে ড্র

শুরুতে খেলার গতি ছিল মন্থর। এরপর প্রথমার্ধের শেষদিকে গোলের নেশায় বুদ হয়ে ওঠে দুদল। কিন্তু আসেনি সাফল্য। দ্বিতীয়ার্ধের খেলাও দেখা মিললো একই চিত্র। শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচ। আর তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে ও আক্রমণে খানিকটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে উরুগুয়ে। তবে আক্রমণে ধার ছিল না তেমন। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়ার গোলবার বরাবর কেবল একটি শট নিতে পেরেছেন সুয়ারেজ-কাভানিরা।

এদিকে পুরো সময়ের ৪৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখেন দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল। কিন্তু আক্রমণে ছিল না ধার। প্রতিপক্ষের গোলবার বরাবর অর্থাৎ অনটার্গেটে শট নিতে পারেনি একটিও।

ম্যাচের ১৯তম মিনিটে হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ফেদে ভালভার্দের নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ২২তম মিনিটে হিমেনেসের দেয়া লম্বা পাস লুইস সুয়ারেস নিয়ন্ত্রণে নিয়ে ক্রস দেন পেনাল্টি স্পটের কাছে। লাফিয়ে ভলি করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড নুনেস।

আর বিরতির ঠিক আগে উরুগুইয়ান ডিফেন্ডার ও দলনেতা দিয়েগো গোডিনের হেড পোস্টে লেগে ফিরে এলে মেলেনি কাঙ্ক্ষিত গোল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।

দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই গতি বাড়ায়। ফলে চলতে থাকে আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু কেউই আদায় করতে পারছিলো গোল। এভাবেই শেষ হতে যাচ্ছিল নির্ধারিত সময়। কিন্তু ৮৯তম মিনিটে ফের একবার পেয়ে যাচ্ছিল গোল। দুর্ভাগ্যবশত ফের একবার গোলপোস্টে বল লেগে তা ফিরে আসে। আর শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…