খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিত-রাহুল ঝড়ে ভারতের রানের পাহাড়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ
রোহিত-রাহুল ঝড়ে ভারতের রানের পাহাড়

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে ভারত। সিরিজে ফেরার ম্যাচে রোহিত শর্মা- লোকেশ রাহুলের শতক এবং রিশাভ পান্ট ও শ্রেয়াস আইয়ারের টর্নেডো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান।

বিশাখাপত্নমে টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি ভারতের দুই ওপেনার। শুরু থেকেই স্বভাবসুলভ দ্রুত রান তুলতে থাকেন রোহিত ও রাহুল। ১০ ওভারের আগেই ৫০ রান পূর্ণ করেন তারা। ১২১ বলে দলীয় ১০০ রান পূরণ হয় ভারতের।

দুই ভারতীয় ওপেনারের ব্যাট থেকেই আসে শত রানের ইনিংস। তাদের ২২৭ রানের জুটি ভাঙেন আলজারি জোসেফ। রাহুলকে রস্টন চেজের তালুবন্দী করান তিনি। ফেরার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেন ১০২ রান। তার ১০৪ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছয়।

ভারতের রানবন্যার দিনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। রাহুলের সাথেই সাথেই প্যাভিলিয়নে পথ ধরেন ভারতীয় অধিনায়ক। রানের খাতা খোলারই সুযোগ পাননি তিনি। প্রথম বলেই ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের শিকার হন কোহলি।

তারপরে শ্রেয়াশ আইয়ারকে নিয়ে এগোতে থাকেন রোহিত। তরুণ এই ব্যাটসম্যানের সাথে ৬০ রানের জুটি গড়ে বিদায় নেন ভারতীয় ওপেনার। শেলডন কটরেলের শিকার হওয়ার আগে করেন ১৫৯ রান। তার ১৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ৫টি ছয়ে।

শেষের দিকে টর্নেডো চালান রিশাব পান্ট ও শ্রেয়াশ। ২৫ বলে ৭৩ রানের জুটি গড়েন এই দুই তরুণ ব্যাটসম্যান। কেমো পল পান্টকে ফেরালে ভেঙে যায় তাদের জুটি। পান্টের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়ের মার। শ্রেয়াশ করেন ৩২ বলে ৫৩ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়।

তাদের বিদায়ের পরে ১০ বলে ১৬ রানের ছোট্ট ঝড় তোলেন কেদার যাদব। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৩৮৭/৫ ( ৫০ ওভার)
রোহিত ১৫৯, রাহুল ১০২, শ্রেয়াশ ৫৩, পান্ট ৩৯, কেদার ১৬*;
পোলার্ড ১/২০।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…