খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে হুন্ডি ব্যবসায়িকে মারধর করে টাকা ও দিনার ছিনতাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
মিরসরাইয়ে হুন্ডি ব্যবসায়িকে মারধর করে টাকা ও দিনার ছিনতাই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ে সীতাকুন্ডের এক হুন্ডি ব্যাবসায়িকে মারধর করে অস্ত্রের মুখে টাকা ও দিনার ছিনিয়ে নেয়ায় সময় ৩ছিনতাইকারীকে আটককরে পুলিশে দিয়েছে স্থানিয়রা। মিরসরাই থানা পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। আটকৃতরা হলো ইয়াসিন আরাফাত (২৪), রিয়াদ হোসেন (২৪) ও রাজীব দেবনাথ (২৮)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগি হুন্ডি ব্যবসায়ি মো: শাহাব উদ্দিন বাদি হয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণে জানাজায়, সীতাকুন্ডের হুন্ডি ব্যাবসায়ি শাহাবুদ্দিন মিরসরাইয়ের এক প্রবাসীর পরিবারকে হুন্ডির টাকা পরিশোধ করার জন্য নিজামপুর এলাকায় আসেন। এসময় শাহাবুদ্দিনকে আটক করে তিন যুবক মারধর করে ও ধারালো অস্ত্রের মুখে নগদ ৮২ হাজার ৫শ টাকা, কুয়েতি ৫০দিনার ও ওমানি ৫০দিনার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শাহাবুদ্দিনের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে ছিনতাইকারীদের দাওয়া দিয়ে আটক করে।

আটককৃতরা হলো ১৬নং সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মঘাদিয়াঘোনা এলাকার ছালেহ আহম্মদ এর ছেলে ইয়াসিন আরাফাত (২৪), ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ওয়াহেদপুর গনু বেপারী বাড়ির আব্দুর রশিদের ছেলে রিয়াদ হোসেন (২৪) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ফরফরিয়া গ্রামের ভৈরব মহাজন বাড়ির সাধন চন্দ্র নাথের ছেলে রাজীব দেবনাথ (২৮)।

স্থানিয়রা বিষটি মিরসরাই থানা পুলিশকে জানালে নিজামপুর ফাঁড়ি পুলিশের একটি টিম তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও দিনার উদ্ধার করা হয়। আটকৃত ইয়াসিন আরাফাত ও রিয়াদ হোসেন নিজামপুর সরকারী কলেজের বিবিএস পাশ ১প্রথম বর্ষের ও রাজীব দেবনাথ চট্টগ্রাম কমার্স কলেজের মাষ্টার্স শিক্ষার্থী বলে জানা গেছে।

এব্যাপারে নিজামপুর সরকারী কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিনকে ফোন করা হলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।

নিজামপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রিয়াজ উদ্দিন জানান, হুন্ডির না কিসের টাকা সেটি কোর্ট দেখবে আমরা ছিনতাইয়ের খবর পেয়ে স্থানিয়দের সহায়তায় ৩ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় হস্তার করেছি।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ছিনতাইকৃত টাকার পুরোটাই উদ্ধার হয়েছে। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা গ্রহণপূর্বক হাজতে প্রেরণ করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…