বেলজিয়ামের কাজটা কঠিন করে দিল ক্রোয়েশিয়া
গ্রুপ পর্বের লড়াইয়ে মরক্কোর কাছে হেরে এমনিতেই নড়বড়ে অবস্থা বেলজিয়ামের। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেভাবে শুরু করেছিল কানাডা, তাতে ভালো অবস্থানেও থাকতে পারতো গত বারের সেমিফাইনালিস্টরা। কিন্তু সে সুযোগটা দিল না লুকা মদ্রিচের দল। কানাডাকে বড় ব্যবধানে হারিয়ে বেলজিয়েমের কাজটা বেশ কঠিন করে দিল গত বারের রানার আপরা।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার কানাডাকে ৪-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। জোড়া গোল করেছেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের।
ক্রোয়েশিয়ার এই জয়ে এফ গ্রুপের লড়াইটা এখন বেশ জমজমাট। শেষ ষোলর টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন জয়ের বিকল্প নেই বেলজিয়েমের। অন্যদিকে সে ম্যাচে ড্র করলেই নক আউটে উঠে যাবে ক্রোয়েশিয়া। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে মরক্কোও। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে জিতলে নিশ্চিতভাবে শেষ ষোলতে যাবে আফ্রিকার দলটি।


আপনার মতামত লিখুন