হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে
চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে সারাদেশের আকাশ শুষ্ক থাকবে। আজ বুধবার (৩০ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে,
এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত।
এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন