খুঁজুন
, ,

স্থগিতাদেশ অমান্য ভূমি অফিসের

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খতিয়ান জারি

ওয়ারিশকে না জানিয়ে ভূমি বিক্রি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 3 December, 2022, 5:33 pm
আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খতিয়ান জারি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় বিতর্কিত জায়গার অবৈধ নামজারি অভিযোগ উঠেছে। বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বিএস খতিয়ান করেছেন বলে প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। এমন দাবি ক্ষতিগ্রস্ত মামলার বাদি আবদুল মোমেন গংদের। গত ১৮ জুলাই চট্টগ্রাম আদালতের ১ম যুগ্ম জেলা জজ নামজারি মামলা নং ২৪৭২/২০২২ এর যাবতীয় কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ দেওয়ার পরও এমন ঘটনা ঘটেছে।

এদিকে, ক্রেতা নগরীর পূর্ব মাদারবাড়ীস্থ মাঝিরঘাট সংলগ্ন কালাম টাওয়ারের মুহাম্মদ সাইফুল আলম। গত ১৭ আগস্ট বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার ভূমি একটি বিএস খতিয়ান ইস্যু করেছেন। অভিযোগ উঠেছে সরকারী কমিশনার মোহাম্মদ আতিকুর রহমানকে মোটা অঙ্কে প্রভাবিত করেছেন স্বাথার্ন্বেষী মুহাম্মদ সাইফুল আলম।

অভিযোগ পাওয়া গেছে, উক্ত ভূমির বিরোধ নিস্পত্তির জন্য চট্টগ্রাম আদালতের যুগ্ম জেলা জজ এর ১ম আদালতে অগ্র ক্রয়ের মিছ মামলা (নং—২৪২/২২) দায়ের করা হয় আবদুল মোমেন ও আবদুল মতিনের পক্ষ থেকে। আদালত গত ১৮ জুলাই এই মামলায় মুহাম্মদ সাইফুল আলম গংদের বিরুদ্ধে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। স্থিতাবস্থার বিষয়টি সহকারী কমিশনারকে ২৭ জুলাই মামলার বাদী আবদুল মোমেন আবেদনের মাধ্যমে জানিয়েছেন। স্থগিতাদেশ জেনেও সহকারী কমিশনার নামজারী মামলা ২৪৭২/২০২২ এ খতিয়ান ইস্যু করেছেন গত ১৭ আগস্ট। এতে ভোগান্তীর মাত্রা বেড়ে গেল ক্ষতিগ্রস্থদের।

এ ব্যাপারে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) জামিউল হিকমা সময়ের কাগজকে বলেন, আমি যোগদানের পর এমন ঘটনা ঘটেনি। আদালতের স্থগিতাদেশ অমান্য করে এর আগে যদি কোন খতিয়ান সৃজন করা হয় তা অবৈধ হবে। খতিয়ান খারিজের আবেদন করা হলে তা আবার বাতিল হবে।

চট্টগ্রামের সদর সাব-রেজিষ্ট্রার দফতর সূত্রে জানা গেছে, গত ১৮মে এবং ১৯ মে’২০২২ বটতলী মৌজার ৬৬২/২ ও ৬৬২/৩ নং খতিয়ানের বিপরীতে দলিল নং-৭৯১১, ৭৯১২ ও ৭৯১৩ রেজিস্ট্রী হয়েছে। বন্টননামা ছাড়াই প্রায় ৯ গন্প ৩ কস্টক জমি মুহাম্মদ সাইফুল আলম গং, আজিজুল ইসলাম গং ও সাইদুল আলম চৌধুরী এই তিনটি দলিলে ভূমি রেজিস্ট্রি নিয়েছেন। এতে অকৃষি প্রজাস্বত্ব আইনের ২৩ ধারা অমান্য করার অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এর দফতর সুত্রে জানা গেছে, উক্ত ভূমির নামজারি ও জমাভাগের জন্য অনলাইনে আবেদন করেন ভূমি মালিকরা। সে অনুযায়ী ২৪৭১/২২,২৪৭২/২২ ও ২৪৭৩/২২ নামজারি মামলা দায়ের হয়। নিধার্রিত দিনগুলোতে দীর্ঘ শুনানী শেষে অত্র দফতরের নাজির প্রবাল দে ও সহাকারী কমিশনার মোহাম্মদ আতিকুর রহমান নামজারী মোকদ্দমা নিস্পত্তিতে গত ১৭ আগস্ট খতিয়ান নং— ২৩৫৬, ২৩৫৭ ও ২৩৫৮ সৃজন করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী আবদুল মোমেন সময়ের কাগজকে বলেন, আমি জাহানারা ম্যানসন, ৬৯ কেবি আব্দুল আজিজ সড়কের বেগম জাহানারা প্রকাশ মৃত জাহানারা বেগমের ভ্রাতুস্পুত্র। আমার ফুফুর কোন ছেলে না থাকার কারণে আমরাও ওই ভূমির ওয়ারিশ। ভূমির নামজারির আগেই চট্টগ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে স্থগিতাদেশ নেওয়া হলেও আইনের তোয়াক্কা করেননি সহকারী কমিশনার।

২৪ ঘণ্টা/জেআর

 

Feb2

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 3:25 pm
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানটি ব্যবহার করে। তিনি নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 2:53 pm
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন এর ইন্তেকাল

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন (৯০) বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ২৭ জুন শনিবার ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই পুত্র ডা. রাজীব হোসেন ও রিয়াজ হোসেন, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৭ জুন বাদে এশা জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের প্রথম নামাযে জানাযা, আগামীকাল ২৮ জুন রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা ও একই দিন মিরসরাই কাঠাছড়ায় বাদ যোহর ৩য় নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর কল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হন। তিনি ফেডারেল রিপাবলিক অব জার্মানীর প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত “দি অর্ডার অব মেরিট”, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস কর্তৃক “দি লাইফ লং সার্ভিসেস এওয়ার্ড”, ইন্টারন্যাশনাল কংগ্রেস অব অফথালমোলজী কর্তৃক “কংগ্রেস অব অফথালমোলজী এওয়ার্ড”, এশিয়া প্যাসিফিক একাডেমী অব অফথালমোলজী কর্তৃক “দি ডিষ্টিংগুইসড্ সার্ভিসেস এওয়ার্ড” এবং স্বর্ণপদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এওয়ার্ড, “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন স্বর্ণপদক”, “বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজী স্বর্ণপদক”, বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রদত্ত “অনরারি ডক্টরেট”, “দা ডেইলি স্টার এওয়ার্ড”, এছাড়া তিনি পেনিলপ বিলসন চেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যাপক।

মিরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন পূর্বক দেশব্যাপী ভ্রাম্যমান চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখেরও বেশী রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপন, অদ্যাবধি প্রায় ৮ লক্ষ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। বর্তমানে এই হাসপাতাল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ইনষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজী প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন। এ ইনস্টিটিউট হতে এই পর্যন্ত ২৬৬ জন ডাক্তার স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়াও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু আছে।

তিনি এশিয়া প্যাসিফিক একাডেমী অফথালমোলজীতে ২০ বছরেরও অধিক সময় জাতীয় কাউন্সিলর এবং আঞ্চলিক সচিব হিসেবে, ইন্টারন্যাশনাল এজেন্সী ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস-এ চেয়ারম্যান হিসেবে ৮ বছর নেতৃত্ব দেন,

এছাড়া তিনি বিশ্বমানের একটি “ইম্পেরিয়াল হসপিটাল” নামক ৩৫০ বেডের জেনারেল হাসপাতাল এবং “নার্সিং ট্রেনিং সেন্টার” গড়ে তুলেছেন।

ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 1:03 pm
ইরানের অপেক্ষা বাড়াল ভিএআর, নকআউটে মিসর

মোহাম্মদ সালাহর মিসর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার দলটি।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত মিসরের। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে এটি ছিল মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ইরান পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।
বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান।

৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দিলেও মিসরের রক্ষণ ছিল দৃঢ়। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।