খুঁজুন
মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদ ফকরুজ্জামান বিলাস চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ
মোহাম্মদ ফকরুজ্জামান বিলাস চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসনের নতুন প্রশাসক ফখরুজ্জামান বিলাস

চাঁদপুরের ছেলে আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিলাস চট্টগ্রাম জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক। তিনি প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নেন।তিনি আজ ৭ ডিসেম্বর (বুধবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মো.সফিউল্যা মিয়া ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা। বাবার সরকারি চাকরির সুবাদে তিনি ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছেন বলেই মানুষকে খুব কাছ থেকে উপলব্ধি করা সুযোগ হয়েছে। তিনি ২৪তম বিসিএস’র প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক তিনি। তাঁর স্ত্রী তানজিয়া রহমান একজন সাইকোলজিস্ট ও কগনিটিভ বিহেবিয়ার থেরাপিস্ট (সিবিটি) প্র্যাকটিশনার। তিনি ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছেন।

নতুন জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, মানুষের সাথে না মিশলে; মানুষকে না বুঝলে কিংবা মানুষকে চিনতে না পারলে কখনোই প্রশাসক হওয়া সম্ভব না। মানুষের সাথে মিশতে হবে-তাকে বুঝতে হবে। যোগ করলেন, চট্টগ্রামের নতুন ডিসি। আরও বললেন, ঐতিহ্যগত ভাবেই চট্টগ্রামের মানুষের মন অনেক বড়।
তিনি আরো জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কারণে দীর্ঘ একটা সময় এই চট্টগ্রামের মানুষের সাথে চলাফেরা-মেশার সুযোগ পেয়েছিলাম; সে কারণে চট্টগ্রামের প্রতি অন্যরকম একটা মায়া আছে আমার। যে মায়া আমাকে চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য টেনে এনেছে।

চট্টগ্রামের মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি দুর্বল। যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল, মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলসহ বড় বড় কয়েকটি প্রকল্প তিনি এই চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন।

সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন পাহাড়ের মানুষ রেল চড়ে সমুদ্র দেখতে কক্সবাজার যাবে। এই প্রকল্পও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন চট্টগ্রামের মানুষের জন্য, চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য।

দীর্ঘ ১৭ বছরের চাকরিকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ ও ঢাকাতে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সিনিয়র সহকারী সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিদ্যুৎ বিভাগে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি’র একান্ত সচিব (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা জীবনে তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ২০০১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ-তে ভর্তি হন। চাকরির পাশাপাশি নৈশকালীন এমবিএ সম্পন্ন করেন ২০১১ সালে।

এছাড়া তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছেন-যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২৪ঘণ্টা/জেআর

Feb2

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে এই নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে প্রমাণ করেছে যে, নেতৃত্ব ঠিক থাকলে সব সম্ভব। ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড। ভবিষ্যতে জাতীয় সব সুযোগ-সুবিধা এই কার্ডের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কৃষি কার্ডের মতো আরও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।

আমির খসরু বলেন, আমাদের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা এই ঝুঁকি নিয়েছি। এই কার্ড বিতরণে কোনো দলীয়করণের সুযোগ রাখা হয়নি। সরকারি কর্মকর্তারা নির্দ্বিধায় ও স্বাধীনভাবে কাজ করে হতদরিদ্রদের খুঁজে বের করেছেন।

তিনি বলেন, পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশের মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করলেও তাদের এই সেবার যথাযথ মূল্যায়ন আগে কখনো হয়নি।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মূল্যায়নের জন্য গৃহকর্তীদের বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যাচ্ছে, যা তাদের হাতে একটি অর্থনৈতিক শক্তি তৈরি করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো হতে কোনো কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ প্রধান প্রধান ডিপোগুলোতে অর্থাৎ খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্রে জানা যায়।

দেশের জ্বালানি তেলের ডিপোগুলো কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জরুরিভিত্তিতে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন।

এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পোশাকের গায়ে ডাবল স্টিকার, জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
পোশাকের গায়ে ডাবল স্টিকার, জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সোমবার (৯ মার্চ) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে দেখা যায়, পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে ‘জেন্টেল পার্ক’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করায় ‘শৈল্পিক’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ‘ইন্টার লিঙ্ক কসমেটিক’কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘আর বি কালেকশন’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।