খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসপিএ’র চোখে বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:০৬ পূর্বাহ্ণ
বিএসপিএ’র চোখে বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

ক্রীড়া লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছরের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি কাজী সালাউদ্দিনকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন কাজী সালাউদ্দিন।

আজ শুক্রবার সংগঠনটি বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বাধীনতা-উত্তর সেরা ১০ ক্রীড়াবিদের তালিকা ঘোষণা করেছে।

৯ সদস্যের স্বাধীন বিচারক প্যানেল নাম্বারিংয়ের ভিত্তিতে সেরা ১২০ জন ক্রীড়াবিদের মধ্য থেকে ১০ জনকে মনোনীত করেন। সেখান থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে মনোনীত ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিকদের এশিয়ান সংস্থা এআইপিএস এশিয়ার সভাপতি হি দং জং এবং পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

সদ্য প্রয়াত ফুটবলের রাজা পেলের প্রতি সম্মান জানাতে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এরপর ১০ জন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিককে দেওয়া হয় সম্মাননা।

মনোনীত ১০ ক্রীড়াবিদ ও ১০ ক্রীড়া সাংবাদিককে স্মারক ছাড়াও দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার।

স্বাধীন ও স্বতন্ত্র বিচারক প্যানেল চুলচেরা বাছাই বিশ্লেষণ প্রক্রিয়া শেষে বিচারকরা চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন বাংলাদেশের সেরা ১০ ক্রীড়াবিদ। তারা হলেন—ক্রিকেটার সাকিব আল হাসান (প্রথম), ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন (দ্বিতীয়), দাবাড়ু নিয়াজ মোর্শেদ (তৃতীয়), মোনেম মুন্না (চতুর্থ), বক্সার মোশাররফ হোসেন (পঞ্চম), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (ষষ্ঠ), শ্যুটার আসিফ হোসেন খান (সপ্তম), স্প্রিন্টার শাহ আলম (অস্টম), সাঁতারু মোশাররফ হোসেন খান (নবম) এবং গলফার সিদ্দিকুর রহমান (দশম)।

সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে সাকিব বলেছেন, ‘এক থেকে দশ শুধু একটা নাম্বার। এখানে সবাই স্ব স্ব ক্ষেত্রে নাম্বার ওয়ান। আমি মনে করি, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পুরো ক্রীড়া ক্ষেত্রের।’

প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিএসপিএকে। তারা শুধু উদযাপন করছেন না। তারা তাদের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সম্মানিত করছে। একই সঙ্গে আমাদের ক্রীড়াবিদদেরও সম্মান জানাচ্ছে।’

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘৬০ বছর পূর্তিতে আমরা অংশীদার হতে পেরে সম্মানিত হতে পেরেছি। এই সংগঠনের দীর্ঘ চলাটা সৌভাগ্যের। আমরা সৌভাগ্যের সাক্ষী। ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি।’

এআইপিএস এশিয়া সভাপতি হি দং জং বলেন, ‘৬০ বছর একটা সংগঠনের বয়স। এটা বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় এশিয়ান অন্যতম প্রাচীন সংগঠন বিএসপিএ এবং অবশ্যই অন্যতম সেরা সদস্য। তারা ওয়েলফেয়ারে যেভাবে ক্রীড়া সাংবাদিকদের জন্য কাজ করছে, সেটা হতে পারে অনুকরণীয়। আমি সত্যিই অভিভূত এ রকম আয়োজনের অংশ হতে পেরে। পুরস্কারপ্রাপ্ত সবাইকে জানাই অভিনন্দন।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…