খুঁজুন
, ,

ছাপানো কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ক্ষতিকর: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 4 January, 2023, 6:32 pm
ছাপানো কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ক্ষতিকর: শিক্ষামন্ত্রী

‘ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর’, বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু।

আজ বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকরা চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নিউজপ্রিন্ট কাগজে ছাপা হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়।’

ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর উল্লেখ করে দীপু মনি বলেন, ‘উন্নত দেশে বই ছাপানোর সময় সাদা কাগজে কিছুটা আইভরি রং করে ছাপে, যেন চোখের ক্ষতি না হয়। আর আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো। আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজপ্রিন্ট নয়।’

না জেনে, না বুঝে এক শ্রেণির মানুষ গেল গেল রব তুলছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘অতিমারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা বছরের প্রথম দিন বই উৎসব করতে পেরেছি সেটি একটি বিশাল ব্যাপার। এই অর্জনকে পাশ কাটানোর জন্যই নানা রকম কথা বলা হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এবার দেশে সেকেন্ডারি পালভ ছাড়া কোনো পালভ ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের হাতে যে কাগজ ছিল, তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আগে এক বই একাধিক বার ব্যবহার করা হতো। কিন্তু এখন এক বই এক বছরই পড়ছে শিক্ষার্থীরা। তাই এই বই নিয়ে এমন বড় কোনো অসুবিধা হবে না। আমাদের প্রতিটি বাচ্চা বই পেয়েছে। হয়তো সব বই পায়নি। তবে যেসব বই এখনো বিতরণ করা হয়নি তা কয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।’

পরে মন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করেন।

এতে ৮টি উপজেলা দলের বালক-বালিকা দল ৬টি খেলায় অংশগ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁপুর প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহসহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় মন্ত্রী ২০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে একটি করে ছাগলের বাচ্চা ও কম্বল, ২৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩০০ জেলে, রিকশাচালক ও বেধেদের মাঝে কম্বল বিতরণ করেন।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।